এবার বিকেএমইএ’র গার্মেন্ট বন্ধের নির্দেশনা জারি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৭ মার্চ ২০২০, ১৫:১২আপডেট : ২৭ মার্চ ২০২০, ১৫:৩২

বিকেএমইএ



বিজিএমইএ’র পর এবার বিকেএমইএ’র গার্মেন্ট কারখানাও বন্ধ রাখার নির্দেশনা দেওয়া হয়েছে। শুক্রবার (২৭ মার্চ) এ ব্যাপারে বিশেষ নির্দেশনা জারি করেছে নিট তৈরি পোশাক কারখানা মালিকদের সংগঠন বিকেএমইএ।

গণমাধ্যমে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে বিকেএমইএ বলেছে, করোনা সংক্রমণের যে ক্ষতিকর প্রভাব বাংলাদেশে পড়েছে, তা থেকে দেশ ও দেশের মানুষকে বাঁচানোই এ মুহূর্তে আমাদের সবার লক্ষ্য। মানুষ বাঁচলে শিল্প বাঁচবে এবং শিল্প বাঁচলে দেশ সমৃদ্ধ হবে। এজন্যই দেশের স্বার্থে সরকার সব প্রতিষ্ঠান বন্ধ রেখেছে। এর আগে ২৫ মার্চ বিকেএমইএ’র পক্ষ থেকে চিঠি দিয়ে ৪ এপ্রিল পর্যন্ত কারখানা বন্ধ রাখার অনুরোধ জানানো হয়েছিল।

কারখানা মালিকদের কাছে পাঠানো নির্দেশনায় সংগঠনটি বলেছে, দেশ ও দেশের মানুষকে বাঁচানোর জন্য সরকারের সিদ্ধান্তের সঙ্গে মিল রেখে বিকেএমইএ সদস্যভুক্ত সব নিট পোশাক কারখানা আপাতত ৪ এপ্রিল পর্যন্ত বন্ধ রাখার বিশেষ নির্দেশনা জারি করা হলো। এর আগে ২৬ মার্চ তৈরি পোশাক মালিকদের আরেক সংগঠন বিজিএমএ’র সভাপতি রুবানা হক গার্মেন্ট মালিকদের কাছে সব কারখানা বন্ধের অনুরোধ জানিয়ে চিঠি দিয়েছেন। এছাড়া সরকারি ছুটির সঙ্গে সমন্বয় করে সব টেক্সটাইল মিলও বন্ধ ঘোষণা করেছে বিটিএমএ।
সংগঠনটির পক্ষ থেকে বলা হয়েছে, প্রধানমন্ত্রী রফতানিমুখী শিল্পকে করোনা আক্রান্ত অর্থনৈতিক মন্দা থেকে রক্ষার জন্য বিশাল প্রণোদনা প্যাকেজ ঘোষণা করেছেন। এছাড়াও বাংলাদেশ ব্যাংকের মাধ্যমে বিভিন্ন সুযোগ-সুবিধা এই শিল্প খাতের জন্য প্রদান করেছেন। এমন প্রেক্ষাপটে দেশ ও দেশের মানুষকে বাঁচানোর জন্য সরকারের সিদ্ধান্তের সঙ্গে মিল রেখে বিকেএমইএ’র সদস্যভুক্ত সব নিট পোশাক কারখানা আপাতত ৪ এপ্রিল পর্যন্ত বন্ধ রাখার বিশেষ নির্দেশনা জারি করা হলো।
এতে আরও বলা হয়, কারখানা ছুটিকালীন শ্রমিকরা যে যেখানে অবস্থান করছেন সে যেন সেখানেই অবস্থান করেন তা নিশ্চিত করতে হবে। তাদের বোঝাতে হবে, এটা কোনও ঈদ বা উৎসবের ছুটি নয়। তাই যে যেখানে অবস্থান করছেন, তাকে সেখানেই থাকতে হবে।

/জিএম/এসটি/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম