অনুমোদিত মূলধন শত কোটি করার সুপারিশ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৯ ডিসেম্বর ২০১৫, ১৭:৩৩আপডেট : ১২ ডিসেম্বর ২০১৭, ১৮:৪১
image

BPC রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের (বিপিসি) অনুমোদিত মূলধন আরও বৃদ্ধির সুপারিশ করেছে সংসদীয় কমিটি।

মঙ্গলবার বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির বৈঠকে এ সুপারিশ করা হয়।

বৈঠকে অংশ নেন কমিটির সভাপতি তাজুল ইসলামের, সদস্য ও বিদ্যুৎ প্রতিমন্ত্রী নসরুল হামিদ, হুইপ আতিউর রহমান আতিক, আবু জাহির, এম আবদুল লতিফ, আ ফ ম বাহাউদ্দিন নাছিম, মো. শিবলী সাদিক, এবিএম রুহুল আমিন হাওলাদার এবং নাসিমা ফেরদৌসী।

সংসদ সচিবালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, এ বিষয়ক খসড়া আইন সম্প্রতি সংসদে তোলা হয়েছে।ওই আইনে অনুমোদিত মূলধন বাড়িয়ে ১০০ কোটি টাকা করার বিধান সংযোজনের সুপারিশ করেছে কমিটি।

যদিও খসড়া আইনে এ করপোরেশনের অনুমোদিত মূলধন পাঁচ কোটি টাকা করার কথা বলা হয়। তবে সংসদীয় কমিটি মনে করছে, এর পরিমাণ হওয়া উচিৎশত কোটি টাকা। বর্তমানে এ করপোরেশনের অনুমোদিত মূলধন এক কোটি টাকা।

‘পেট্রোলিয়াম করপোরেশন বিল-২০১৫’ অক্টোবর মাসে সংসদে উত্থাপন করেন বিদ্যুৎ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপু। বিলটি যাচাই-বাছাই করতে পাঠনো হয় সংসদীয় কমিটিতে।

বিপিসি ১৯৭৬ সালে জারি এক অধ্যাদেশের আলোকে এতদিন চলে আসছে। সম্প্রতি এ অধ্যাদেশটি বাতিল করা হয়।

অধ্যাদেশটিতে বিধান ছিল করপোরেশনে একজন চেয়ারম্যান এবং পাঁচজন পরিচালক থাকবে । নতুন আইনের খসড়ায় বলা হয়েছে, একজন চেয়ারম্যান ও আটজন পরিচালক রাখার কথা।

/এফএইচ/
সম্পর্কিত
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
জ্বালানি চাহিদা পূরণে পাঁচ কার্গো এলএনজি আমদানির অনুমোদন
দাম বাড়ানোর পরও বিদ্যুতে ভর্তুকি প্রয়োজন: বিইআরসি
সর্বশেষ খবর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম