ঘূর্ণিঝড় ‘আম্পানে’ বিদ্যুৎ পরিস্থিতি মোকাবিলায় সব ধরনের প্রস্তুতির নির্দেশ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৮ মে ২০২০, ১৮:১৮আপডেট : ১৮ মে ২০২০, ২৩:১৩

ভিডিও কনফারেন্সে বিদ্যুৎ প্রতিমন্ত্রী বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বলেছেন, আসন্ন ঘূর্ণিঝড় ‘আম্পান’ মোকাবিলায় আমাদের পর্যাপ্ত প্রস্তুতি থাকতে হবে। রক্ষণাবেক্ষণ ও মেরামত কার্যক্রম দ্রুততার সঙ্গে করে তাৎক্ষণিকভাবে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ নিশ্চিত করতে হবে। আম্পান পরিস্থিতি সার্বক্ষণিক পর্যবেক্ষণ করার জন্য বিদ্যুৎ বিভাগকে নির্দেশ দেন প্রতিমন্ত্রী।

সোমবার (১৮ মে) প্রতিমন্ত্রী তার বাসভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে বিদ্যুৎ বিভাগ, বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড, পাওয়ার গ্রিড কোম্পানি ও পাওয়ার সেলের সঙ্গে চলমান প্রকল্পের অগ্রগতি ও বাস্তবায়ন এবং ভবিষ্যৎ কর্মপন্থা নিয়ে পর্যালোচনা সভায় এসব কথা বলেন।

প্রতিমন্ত্রীর জনসংযোগ কর্মকর্তা মীর মোহাম্মদ আসলাম উদ্দিন সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।

ভার্চুয়াল এ সভায় অন্যদের মধ্যে বিদ্যুৎ সচিব ড. সুলতান আহমেদ, আরইবি চেয়ারম্যান মেজর জেনারেল মঈন উদ্দিন (অব.), পাওয়ার সেলের মহাপরিচালক মোহাম্মদ হোসেন, পাওয়ার গ্রিড কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক গোলাম কিবরিয়া উপস্থিত ছিলেন।

প্রতিমন্ত্রী বলেন, ‘শতভাগ বিদ্যুতায়ন সংক্রান্ত প্রকল্পগুলো যথাসময়ে বাস্তবায়ন করতে হবে। মুজিববর্ষেই ঘরে ঘরে বিদ্যুৎ পৌঁছে দেওয়া হবে।’

বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডের ১৮ জন করোনায় আক্রান্ত উল্লেখ করে বিদ্যুৎ প্রতিমন্ত্রী বলেন, ‘অফিসগুলো সর্বদা পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে হবে। সতর্কতার কোনও ঘাটতি থাকা যাবে না। কোভিড-১৯ নিয়ে স্বাস্থ্য অধিদফতর কর্তৃক প্রকাশিত গাইড লাইন যথাযথভাবে অনুসরণ করতে হবে।’ আলোচনাকালে বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড, পাওয়ার গ্রিড কোম্পানি ও পাওয়ার সেল তাদের কার্যক্রম ও চলমান প্রকল্পের বর্তমান অবস্থা তুলে ধরে।

/এসএনএস/এপিএইচ/এমওএফ/
সম্পর্কিত
৭৫ ইউনিট পর্যন্ত বিদ্যুৎ ব্যবহারে দিতে হবে না বাড়তি দাম
বিদ্যুতের দাম কমাতে রিভিউ আবেদন
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
সর্বশেষ খবর
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
একদিনে হামে আরও ৪ মৃত্যু
একদিনে হামে আরও ৪ মৃত্যু
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী