মঙ্গলবার থেকে আনুষ্ঠানিকভাবে শুরু হচ্ছে বাজেট প্রণয়নের কাজ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৮ মে ২০২০, ২০:১৫আপডেট : ১৮ মে ২০২০, ২০:১৭

মঙ্গলবার থেকে আনুষ্ঠানিকভাবে শুরু হচ্ছে বাজেট প্রণয়নের কাজ জাতীয় অর্থনৈতিক পরিষদের (এনইসি) সভায় মঙ্গলবার (১৯ মে) অনুমোদন দেওয়া হচ্ছে আগামী ২০২০-২১ অর্থবছরের বার্ষিক উন্নয়ন কর্মসূচি (এডিপি)। এর মধ্য দিয়েই আনুষ্ঠানিকভাবে শুরু হচ্ছে আগামী অর্থবছরের বাজেট প্রণয়নের কাজ। বিশেষ ব্যবস্থায় অনুষ্ঠিতব্য এনইসি’র সভায় সভাপতিত্ব করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সোমবার (১৮ মে) পরিকল্পনা মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
পরিকল্পনা মন্ত্রীর জনসংযোগ কর্মকর্তা শাহেদুর রহমান জানান, মঙ্গলবার (১৯ মে) সকাল ১১টায় গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে এনইসি সম্মেলন কক্ষে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে এনইসি সভা অনুষ্ঠিত হবে।
শাহেদুর রহমান জানিয়েছেন, করোনা পরিস্থিতির কারণে প্রধানমন্ত্রী তার সরকারি বাসভবন গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে সভায় যোগ দেবেন। মন্ত্রী ও সরকারি কর্মকর্তারা থাকবেন এনইসি সম্মেলন কক্ষে।
জানা গেছে, আগামী অর্থবছরের জন্য ২ লাখ ৫ হাজার ১৪৫ কোটি টাকার বার্ষিক উন্নয়ন কর্মসূচি (এডিপি) এনইসির সভায় উপস্থাপন করা হবে। আগামী ১১ জুন জাতীয় সংসদে নতুন অর্থবছরের বাজেট উপস্থাপন করা হবে বলেও জানান তিনি।

/এসআই/এমআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
চিত্রনায়িকা ববির বাসায় চুরির ঘটনায় ২ জন গ্রেফতার, উদ্ধার ৪ ভরি স্বর্ণ
চিত্রনায়িকা ববির বাসায় চুরির ঘটনায় ২ জন গ্রেফতার, উদ্ধার ৪ ভরি স্বর্ণ
বিচার বিলম্বে যত নাটকীয় চেষ্টা সোহেল ও তার স্ত্রীর
রামিসা ধর্ষণ-হত্যা মামলাবিচার বিলম্বে যত নাটকীয় চেষ্টা সোহেল ও তার স্ত্রীর
আদ-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর কারণ জানালো তদন্ত কমিটি
আদ-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর কারণ জানালো তদন্ত কমিটি
নিউ জিল্যান্ডের চার এমপির ওপর চীনের নিষেধাজ্ঞা
নিউ জিল্যান্ডের চার এমপির ওপর চীনের নিষেধাজ্ঞা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের