এনভয় গ্রুপের চেয়ারম্যানের করোনাজয়

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৭ জুন ২০২০, ১৩:৩১আপডেট : ১৭ জুন ২০২০, ১৪:৫১

এনভয় গ্রুপের চেয়ারম্যানের করোনাজয়

প্রাণঘাতী করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত হওয়া এনভয় গ্রুপের চেয়ারম্যান প্রকৌশলী কুতুবুদ্দিন আহমেদ পুরোপুরি সুস্থ হয়ে উঠছেন। এই তথ্য জানিয়ে সামাজিক ফেসবুকে একটি স্ট্যাটাস দিয়েছেন কুতুবুদ্দিনের ছেলে তানভীর আহমেদ। তিনি লিখেছেন, 'গত ১৫ জুন স্কয়ার হাসপাতালের চিকিৎসক কুতুবউদ্দিন আহমেদকে পুরোপুরি সুস্থ ঘোষণা করেছেন।'

তানভীর আহমেদ তার নিজের ফেসবুকে উল্লেখ করেছেন, তার বাবার করোনা ধরা পড়ে গত ২১ মে। তারপর থেকে তিনি স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। ডাক্তারের পরামর্শে গত ৪ জুন তিনি বাসায় ফিরে আসেন। কিন্তু পরীক্ষায় আবারও তার করোনা পজিটিভ আসে।

এরপর গত ৯ জুন, ১০ জুন এবং ১২ জুন পরীক্ষা করানো হলে তিনটাতেই নেগেটিভ আসে। ১৫ জুন চিকিৎসক কুতুবউদ্দিন আহমেদকে পুরোপুরি সুস্থ ঘোষণা করেন।

এনভয় গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক আবদুস সালাম মুর্শেদী জানান, শারীরিকভাবে কিছুটা অসুস্থ অনুভব করায় তার করোনার পরীক্ষা করানো হয়। টেস্টের রিপোর্ট পজিটিভ এলে তাকে রাজধানীর স্কয়ার হাসপাতালে ভর্তি করা হয়।

১৯৮৪ সালে যাত্রা শুরু করা এনভয় গ্রুপের তৈরি পোশাক, বস্ত্র, আবাসন, ফ্রেইট ফরোয়ার্ডিং, ট্রেডিং, হসপিটালিটি, ব্যাংকিং, পুঁজিবাজার, সিরামিকসহ মোট ৪০টির মতো ব্যবসা রয়েছে। বার্ষিক ৪০ কোটি ডলার টার্নওভারের প্রতিষ্ঠানটিতে কাজ করেন প্রায় ২১ হাজার কর্মী। প্রকৌশলী কুতুব উদ্দিন আহমেদ দেশের আবাসন শিল্পেরও একজন পথিকৃত ব্যক্তিত্ব। তার মালিকানাধীন শেলটেক প্রাইভেট লিমিটেড আবাসান খাতের একটি শীর্ষ কোম্পানি।

/জিএম/এএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
বিপর্যয়ের মুখে সুন্দরবন
বিপর্যয়ের মুখে সুন্দরবন
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি