ব্যাংকপাড়ায় কাটেনি ঈদের আমেজ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৩ আগস্ট ২০২০, ১৬:১১আপডেট : ০৩ আগস্ট ২০২০, ১৯:২৯

সোনালী ব্যাংক প্রধান কার্যালয়

ব্যাংকপাড়ায় এখনও কাটেনি ঈদের ছুটির আমেজ। ঈদের ছুটি শেষে সোমবার (৩ আগস্ট) অফিস খোলার প্রথম দিন কর্মকর্তা-কর্মচারীদের উপস্থিতি ছিল কম। যারা অফিসে এসেছেন তাদের কাজের চাপও ছিল কম। গল্পগুজব আর ঈদের শুভেচ্ছা বিনিময়ে কেটেছে সময়। করোনাভাইরাসের কারণে বিগত বছরগুলোর মতো ব্যাংকগুলোতে ছিল না কোনও কোলাকুলির দৃশ্যও।

ছুটির পর প্রথম দিন স্বাস্থ্যবিধি মেনে অফিস করছেন সবাই। সোমবার রাজধানীর ব্যাংকপাড়া মতিঝিল, দিলকুশা ঘুরে দেখা গেছে এমন চিত্র।

সোমবার মতিঝিলের ব্যাংকপাড়ায় আগের মতো মানুষের ভিড় নেই। সরকারি-বেসরকারি সব ব্যাংকেই একই অবস্থা। মতিঝিলে ডাচবাংলা, পূবালী, সোনালী, অগ্রণী, জনতাসহ অধিকাংশ ব্যাংকে লেনদেন স্বাভাবিক দিনের চেয়ে প্রায় অর্ধেক কম হচ্ছে বলে জানান ব্যাংক কর্মকর্তারা।

গ্রাহক উপস্থিতি কম হওয়ার কারণে ব্যাংকগুলোর কর্মকর্তারাও অলস সময় পার করছেন।

এ প্রসঙ্গে মতিঝিল শাখার সোনালী ব্যাংকের জি এম মোহাম্মদ মোদাচ্ছের হাসান বলেন, ‘ঈদের ছুটি শেষ হলেও গ্রাহক উপস্থিতি স্বাভাবিক দিনের চেয়ে অনেক কম।’ তিনি জানান, গ্রাহক কম হওয়ায় লেনদেনও কম হচ্ছে। ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীদের উপস্থিতি প্রায় অর্ধেক।

ছবি: নাসিরুল ইসলাম

/জিএম/এপিএইচ/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম