মুনাফা পরিশোধের তারিখে সঞ্চয়পত্রের উৎসে কর কাটবে ব্যাংক

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১০ সেপ্টেম্বর ২০২০, ২১:৩১আপডেট : ১০ সেপ্টেম্বর ২০২০, ২১:৩৩

সঞ্চয়পত্র

পাঁচ বছর মেয়াদি বাংলাদেশ সঞ্চয়পত্রে স্বয়ংক্রিয়ভাবে পুনঃবিনিয়োগে উৎসে কর কাটার বিষয়টি স্পষ্ট করেছে কেন্দ্রীয় ব্যাংক। এখন থেকে আগের বিনিয়োগ ও অর্জিত সুদ একসঙ্গে করে সেই অঙ্ক যদি ৫ লাখ টাকার বেশি হয়, তাহলে পুনঃবিনিয়োগের ১০ শতাংশ হারে উৎসে কর দিতে হবে।

বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) বাংলাদেশ ব্যাংকের ডেট ম্যানেজমেন্ট ডিবিভাগ এ সংক্রান্ত সার্কুলার জারি করেছে।

বাংলাদেশ ব্যাংক বলছে, নিট মুনাফাসহ মোট বিনিয়োগ ৫ লাখ টাকার বেশি হলে ১০ শতাংশ কর কেটে নেওয়ার কথা বলা হয়েছে।

আর ক্রয়কাল নির্বিশেষে মুনাফা পরিশোধের তারিখে পুঞ্জীভূত বিনিয়োগ (স্বয়ংক্রিয় পুনঃবিনিয়োগের ফলে নিট মুনাফাসহ মোট বিনিয়োগ) ৫ লাখ টাকা অতিক্রম না করলে মুনাফা পরিশোধকালে উৎসে ৫ শতাংশ হারে কর আদায় করতে হবে।

নির্দেশনায় বলা হয়েছে, ‘আয়কর অধ্যাদেশ-১৯৮৪’ এর ধারা ৫২ডি অনুযায়ী, সেভিংস ইনভেস্টের  মুনাফা পরিশোধকালে উৎসে কর কর্তন করতে হয়। অর্থাৎ মুনাফা পরিশোধের তারিখে বিদ্যমান কর হারে উৎসে কর কর্তন করতে হবে।

কেন্দ্রীয় ব্যাংক বলছে, পাঁচ বছর মেয়াদি বাংলাদেশ সঞ্চয়পত্র দ্বিতীয় মেয়াদে স্বয়ংক্রিয় পুনঃবিনিয়োগের ফলে নিট মুনাফা ও আসল একত্রে মোট বিনিয়োগ হিসেবে গণ্য হবে। মুনাফা পরিশোধের তারিখে পুঞ্জীভূত বিনিয়োগ (স্বয়ংক্রিয় পুনঃবিনিয়োগের ফলে নিট মুনাফাসহ মোট বিনিয়োগ) ৫ লাখ টাকা অতিক্রম করলে ১ জুলাই ২০১৯ তারিখ থেকে পরবর্তী যেকোনও সময়ে মুনাফা পরিশোধকালে উৎসে ১০ শতাংশ হারে কর কর্তন করতে হবে। পাঁচ বছর মেয়াদি বাংলাদেশ সঞ্চয়পত্রে দ্বিতীয় মেয়াদে স্বয়ংক্রিয় পুনঃবিনিয়োগের ক্ষেত্রে পুঞ্জীভূত বিনিয়োগের (স্বয়ংক্রিয় পুনঃবিনিয়োগের ফলে নিট মুনাফাসহ মোট বিনিয়োগ) পরিমাণ ৫ লাখ টাকা অতিক্রম করলেই মুনাফা পরিশোধকালে উৎসে ১০ শতাংশ হারে কর কর্তন করতে হবে।

/জিএম/এপিএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের