বিদেশিদের জন্য শর্ত শিথিল করলো বাংলাদেশ ব্যাংক

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৫ সেপ্টেম্বর ২০২০, ২১:১০আপডেট : ১৬ সেপ্টেম্বর ২০২০, ০০:২৭

বাংলাদেশ ব্যাংক

বর্তমানে দেশে কর্মরত বিদেশি কর্মীরা মূল বেতনের সর্বোচ্চ ৭৫ শতাংশ নিজ দেশে নিতে পারেন রেমিট্যান্স হিসেবে। এখন থেকে রফতানি প্রত্যাবাসন কোটা (ইআরকিউ) অ্যাকাউন্ট থেকে বিদেশি কর্মীদের বৈদেশিক মুদ্রা (এফসি) অ্যাকাউন্টে বেতন হিসেবে জমা করতে পারবেন।

মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) বাংলাদেশ ব্যাংকের বৈদেশিক মুদ্রা বিভাগ এ সংক্রান্ত সার্কুলার জারি করেছে।

নতুন সিদ্ধান্ত অনুযায়ী, ব্যাংকে থাকা এফসি হিসাবের মাধ্যমে বিদেশি কর্মীরা নিজ দেশে অর্থ নিতে পারবেন। এক্ষেত্রে ব্যাংকের এডি শাখাগুলো বিদেশি কর্মীদের থাকা এফসি হিসাবের মাধ্যমে বেতনের সমপরিমাণ বৈদেশিক মুদ্রা পাঠাতে পারবে। তবে অবশ্যই রফতানিকারক প্রতিষ্ঠানের ইআরকিউ হিসাবে জমা থাকা বৈদেশিক মুদ্রার পরিমাণ দেখতে হবে। শুধু সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অনুমতি থাকা বিদেশি কর্মীদের বেতনই এফসি হিসাবের মাধ্যমে দেওয়া যাবে।

এর আগে গত জুনে এক নির্দেশনায় উল্লেখ করা হয়, বিদেশি কর্মীদের বেতন অবশ্যই এফসি (বৈদেশিক মুদ্রার হিসাব বা ফরেন কারেন্সি অ্যাকাউন্ট) হিসাবের মাধ্যমে দিতে হবে। এ হিসাব থেকেই তারা নিজ দেশে অর্থ পাঠাতে পারবেন। বিদেশি কর্মীরা এ হিসাবের বিপরীতে ডেবিট অথবা প্রিপেইড কার্ড নিতে পারেন। তাদের অ্যাকাউন্টে গচ্ছিত ও টিকিট কেনার টাকাগুলো বাংলাদেশের রেমিট্যান্স হিসেবে বিবেচিত হবে। যে টাকা তারা নিজ দেশে পাঠাবেন, সেগুলো আউট ওয়ার্ড রেমিট্যান্স হিসেবে বিবেচিত হবে।

/জিএম/এপিএইচ/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
চীনের বিশ্ববিদ্যালয় ও স্কুলে প্রদর্শিত হবে বাংলাদেশের তথ্যচিত্র ‘পায়ের ছাপ’
চীনের বিশ্ববিদ্যালয় ও স্কুলে প্রদর্শিত হবে বাংলাদেশের তথ্যচিত্র ‘পায়ের ছাপ’
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ