এসআইবিএলের ১০ শতাংশ লভ্যাংশ অনুমোদন

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৫ সেপ্টেম্বর ২০২০, ২১:১৯আপডেট : ১৫ সেপ্টেম্বর ২০২০, ২১:৩০

সোশ্যাল ইসলামি ব্যাংক বেসরকারি সোশ্যাল ইসলামি ব্যাংক লিমিটেড (এসআইবিএল) ২০১৯ সালের জন্য ১০ শতাংশ লভ্যাংশ অনুমোদন করেছে। এর মধ্যে ৫ শতাংশ নগদ এবং ৫ শতাংশ স্টক। মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) ভার্চুয়াল প্ল্যাটফর্মে ব্যাংকটির ২৫তম বার্ষিক সাধারণ সভায় এই লভ্যাংশ অনুমোদন হয়।

সভায় সভাপতিত্ব করেন পরিচালনা পর্ষদের চেয়ারম্যান ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য প্রফেসর মো. আনোয়ারুল আজিম আরিফ। সভায় পরিচালনা পর্ষদের সদস্য ও শেয়ারহোল্ডাররা অংশগ্রহণ করেন। এছাড়াও ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কাজী ওসমান আলী ও ব্যাংকের কোম্পানি সচিব আব্দুল হান্নান খান বার্ষিক সাধারণ সভায় অংশগ্রহণ করেন।

প্রফেসর মো. আনোয়ারুল আজিম আরিফ বলেন, ‘সারাবিশ্বে এক অস্বস্তিকর পরিস্থিতি বিরাজ করছে। এর মধ্যেও সোশ্যাল ইসলামি ব্যাংকের সব সূচকে ইতিবাচক অগ্রগতি অব্যাহত রয়েছে এবং আগামীতেও সোশ্যাল ইসলামি ব্যাংকের এ অগ্রযাত্রা অব্যাহত থাকবে।’

/জিএম/এপিএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম