রফতানির বিপরীতে নগদ সহায়তা পেতে আবেদনের সময় ৪৫ দিন

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২০ অক্টোবর ২০২০, ১৭:৩১আপডেট : ২০ অক্টোবর ২০২০, ১৭:৫৩

বাংলাদেশ ব্যাংক

রফতানির বিপরীতে ভর্তুকি ও নগদ সহায়তা পেতে ৪৫ দিনের মধ্যে আবেদন করার সুযোগ দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। করোনার কারণে অনেক রফতানিকারক প্রতিষ্ঠান নির্ধারিত সময়ে নগদ সহায়তার জন্য আবেদন করতে পারেনি। তাই পরিস্থিতির প্রেক্ষাপটে বিশেষ বিবেচনায় সরকারি সিদ্ধান্তক্রমে এ সময় বাড়ানো হয়েছে। মঙ্গলবার (২০ অক্টোবর) বাংলাদেশ ব্যাংকের বৈদেশিক মুদ্রা নীতি বিভাগ এ সংক্রান্ত সার্কুলার জারি করেছে।

সার্কুলারে বলা হয়েছে, কোভিড-১৯ পরিস্থিতির প্রেক্ষাপটে বিশেষ বিবেচনায় কেবলমাত্র ২০১৯-২০ অর্থবছরে রফতানি ভর্তুকি/নগদ সহায়তার জন্য এই নির্দেশনা কার্যকর হবে।

এতে বলা হয়, অগ্রিম রফতানি মূল্য প্রত্যাবাসনসহ অন্যান্য ব্যবস্থায় রফতানির ক্ষেত্রে যেসব রফতানির বিপরীতে ২০১৯-২০ অর্থবছরে নির্ধারিত সময়ে আবেদনপত্র দাখিল করা সম্ভব হয়নি, সেসব ক্ষেত্রে এ সার্কুলার জারির তারিখ থেকে ৪৫ দিনের মধ্যে আবেদনপত্র দাখিল করা যাবে।

/জিএম/এপিএইচ/এমএমজে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী