ভোক্তা ঋণে প্রভিশন কমালো কেন্দ্রীয় ব্যাংক

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২০ অক্টোবর ২০২০, ২১:১৬আপডেট : ২০ অক্টোবর ২০২০, ২১:১৭

বাংলাদেশ ব্যাংক

ভোক্তা ঋণের বিপরীতে সাধারণ নিরাপত্তা সঞ্চিতি বা  ‘প্রভিশন’ সংরক্ষণের হার তিন শতাংশ কমিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। এখন থেকে ১০০ টাকা ভোক্তা ঋণের বিপরীতে ব্যাংকগুলোকে দুই টাকা প্রভিশন সংরক্ষণ করতে হবে। এতদিন ১০০ টাকা ভোক্তা ঋণ দিলে এর বিপরীতে নিরাপত্তা সঞ্চিতি বাবদ ব্যাংকগুলোকে ৫ টাকা সংরক্ষণ করতে হতো। এতে করে ব্যাংকগুলো ভোক্তা ঋণ বিতরণে আগ্রহী হবে।

মঙ্গলবার (২০ অক্টোবর) বাংলাদেশ ব্যাংকের ব্যাংকিং প্রবিধি ও নীতি বিভাগ থেকে এ সংক্রান্ত একটি সার্কুলার জারি করে সব ব্যাংকের প্রধান নির্বাহী কর্মকর্তাদের কাছে পাঠানো হয়েছে।

সার্কুলারে বলা হয়েছে, আগে ব্যাংকগুলো সবধরনের ভোক্তা ঋণের বিপরীতে ৫ শতাংশ হারে প্রভিশন সংরক্ষণ করতো। ক্রেডিট কার্ডের বিপরীতে করতো দুই শতাংশ। এখন থেকে ২ শতাংশ প্রভিশন সংরক্ষণ করতে হবে। তবে বাড়ি নির্মাণ ঋণের বিপরীতে আগের মতোই এক শতাংশ প্রভিশন সংরক্ষণ করতে হবে। কেন্দ্রীয় ব্যাংকের সঙ্গে সম্প্রতি অনুষ্ঠিত ব্যাংকগুলোর বৈঠকে ব্যাংকের নির্বাহীরা সবধরনের ভোক্তা ঋণের বিপরীতে ২ শতাংশ প্রভিশন নির্ধারণ করার দাবি করেন। এরই আলোকে বাংলাদেশ ব্যাংক এ নির্দেশনা জারি করেছে।

জানা গেছে, ব্যাংকগুলো গ্রাহকদের যে ঋণ দেয়, তার বেশিরভাগই আমানতকারীদের অর্থ। এ অর্থ যেন কোনও প্রকার ঝুঁকির মুখে না পড়ে, সে জন্য কেন্দ্রীয় ব্যাংক থেকে নানা বিধিনিষেধ আরোপ করা আছে। এর একটি হলো প্রভিশন সংরক্ষণ।

নিয়ম অনুযায়ী, ব্যাংকের অশ্রেণিকৃত বা নিয়মিত ঋণের বিপরীতে দশমিক ২৫ থেকে পাঁচ শতাংশ হারে প্রভিশন রাখতে হয়। নিম্নমান বা সাব স্ট্যান্ডার্ড ঋণের বিপরীতে রাখতে হয় ২০ শতাংশ, সন্দেহজনক ঋণের বিপরীতে ৫০ শতাংশ এবং মন্দ বা কুঋণের বিপরীতে ১০০ শতাংশ প্রভিশন সংরক্ষণ করতে হয়। ব্যাংকের আয় খাত থেকে অর্থ এনে এ প্রভিশন সংরক্ষণ করা হয়।

/জিএম/এপিএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী