প্রবাসীদের ‘কামলা’ বলায় তোপের মুখে আজাদ আবুল কালাম

বিনোদন ডেস্ক
১২ সেপ্টেম্বর ২০২৬, ২০:০৩আপডেট : ১২ সেপ্টেম্বর ২০২৬, ২০:০৩

বরেণ্য অভিনেতা আজাদ আবুল কালাম। অভিনয়ের পাশাপাশি তিনি টেলিভিশনের অভিনয় শিল্পী সংঘের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন। সম্প্রতি একটি মন্তব্যকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক সমালোচনার মুখে পড়েছেন অভিনেতা।

একটি টেলিভিশন চ্যানেলে আজাদ আবুল কালাম প্রবাসীদের প্রসঙ্গে ‘ইউরোপে কামলা খেটে চলে’ মন্তব্য করেন। তার এই বক্তব্য ঘিরেই ক্ষোভ প্রকাশ করছেন প্রবাসীদের অনেকে।

গত সোমবার (৭ সেপ্টেম্বর) দিবাগত রাতে ইতালির ভেনিসে একটি চলচ্চিত্র উৎসবে অংশ নিতে গিয়ে অভিনেত্রী আজমেরী হক বাঁধন হেনস্তার শিকার হন বলে অভিযোগ ওঠে। এ ঘটনায় শোবিজের অনেকেই বাঁধনের পাশে দাঁড়ান। তারই ধারাবাহিকতায় বাঁধনের প্রতি সমর্থন জানাতে গিয়ে অভিনেতা আজাদ আবুল কালাম প্রবাসীদের প্রবাসীদের ‘কামলা’বলেন  অভিযোগ উঠেছে। তার এই বক্তব্য ঘিরেই ক্ষোভ প্রকাশ করছেন প্রবাসীদের অনেকে।

সামাজিক যোগাযোগমাধ্যমে আজাদ আবুল কালামের বক্তব্যের প্রতিবাদ জানিয়ে অনেকে বলেন, প্রবাসীরা পরিবার-পরিজন ছেড়ে বিদেশে কঠোর পরিশ্রম করে দেশে রেমিট্যান্স পাঠান। তাদের কর্মকে ‘কামলা’ হিসেবে উল্লেখ করা অসম্মানজনক। দেশে থাকা প্রবাসীদের স্বজনদেরও অনেকে এ মন্তব্যের প্রতিবাদ জানিয়েছেন।

এদিকে কেউ কেউ আজাদ আবুল কালামের রাজনৈতিক অবস্থান নিয়েও প্রশ্ন তুলেছেন। অন্যদিকে তার পক্ষের অনেকে দাবি করছেন, অভিনেতা ঢালাওভাবে ইউরোপের সব প্রবাসীকে উদ্দেশ্য করে মন্তব্যটি করেননি। বরং বাঁধনকে হেনস্তার সঙ্গে জড়িত ব্যক্তিদের উদ্দেশ্যেই তিনি এমন কথা বলেছেন।

/এনআই/
সম্পর্কিত
‘বাড়ি দখল’ এর ঘটনায় যা বললেন দিলারা জামান
‘বাড়ি দখল’ এর ঘটনায় যা বললেন দিলারা জামান
ঢাকার পর নিউ ইয়র্কের মঞ্চে বন্যা মির্জা
ঢাকার পর নিউ ইয়র্কের মঞ্চে বন্যা মির্জা
কনসার্ট ও বাউল গানে নিরাপত্তা দিতে সরকারকে আইনি নোটিশ
কনসার্ট ও বাউল গানে নিরাপত্তা দিতে সরকারকে আইনি নোটিশ
সুইমিংপুলে তরুণীর সঙ্গে মামুনুর রশীদ, ভাইরাল ছবিটি নিয়ে যা জানা গেল
সুইমিংপুলে তরুণীর সঙ্গে মামুনুর রশীদ, ভাইরাল ছবিটি নিয়ে যা জানা গেল
বিনোদন বিভাগের সর্বশেষ
বক্স অফিসে ‘প্র্যাকটিক্যাল ম্যাজিক ২’, প্রিভিউতেই আয় ৪.৭ মিলিয়ন ডলার
বক্স অফিসে ‘প্র্যাকটিক্যাল ম্যাজিক ২’, প্রিভিউতেই আয় ৪.৭ মিলিয়ন ডলার
আমিশা প্যাটেলের বাড়িতে লাখ টাকার গয়না চুরি
আমিশা প্যাটেলের বাড়িতে লাখ টাকার গয়না চুরি
আমাকে সবসময় টাকা কামানোর মেশিন হিসেবে ব্যবহার করেছে: পপি
আমাকে সবসময় টাকা কামানোর মেশিন হিসেবে ব্যবহার করেছে: পপি
রাজীবের মায়ের স্বপ্ন পূরণ
রাজীবের মায়ের স্বপ্ন পূরণ
শাহ আবদুল করিমের শেষ ১০ দিন যেভাবে কেটেছে
শাহ আবদুল করিমের শেষ ১০ দিন যেভাবে কেটেছে