ছোটদের ঋণ পেতে সহায়তা করছে এসএমই ফাউন্ডেশন

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১২ নভেম্বর ২০২০, ২১:১৬আপডেট : ১২ নভেম্বর ২০২০, ২১:২৭

ছোটদের ঋণ পেতে সহায়তা করছে এসএমই ফাউন্ডেশন এসএমই ফাউন্ডেশনের চেয়ারপারসন অধ্যাপক ড. মো. মাসুদুর রহমান বলেছেন, ‘এসএমই উদ্যোক্তাদের জন্য প্রণোদনা প্যাকেজের আওতায় ঋণ প্রাপ্তি নিশ্চিত করতে বাংলাদেশ ব্যাংক, বাণিজ্যিক ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলোর সঙ্গে নিয়মিত যোগাযোগ করছে এসএমই ফাউন্ডেশন।’

বৃহস্পতিবার (১২ নভেম্বর) করোনার দ্বিতীয় ঢেউ মোকাবিলায় নারী-উদ্যোক্তাদের প্রস্তুতি নিয়ে ২৩টি নারী চেম্বার, অ্যাসোসিয়েশন ও ট্রেড বডিজ এবং কয়েকটি ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। এই সভার আয়োজন করে এসএমই ফাউন্ডেশন।

অধ্যাপক ড. মোঃ মাসুদুর রহমান বলেন, ‘করোনার দ্বিতীয় ঢেউ মোকাবিলায় নারী-উদ্যোক্তাদের প্রস্তুতি নেওয়া প্রয়োজন। প্রধানমন্ত্রী ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের কথা ভাবেন বলেই তাদের জন্য ২০ হাজার কোটি টাকার আলাদা প্রণোদনা প্যাকেজ ঘোষণা করেছেন। প্রণোদনা প্যাকেজের ঋণ পেতে বাংলাদেশ ব্যাংকসহ বাণিজ্যিক ও আর্থিক প্রতিষ্ঠানের সঙ্গে এসএমই ফাউন্ডেশন নিয়মিত যোগাযোগ করছে।’

এসএমই ফাউন্ডেশনের চেয়ারপারসন আশা করেন, ব্যাংক এবং আর্থিক প্রতিষ্ঠানের কর্মকর্তারা ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের ঋণ দিতে আরও উদ্যোগী হবে। সেই সঙ্গে উদ্যোক্তাদেরও করোনা পরিস্থিতিতে অনলাইনে পণ্য বাজারজাতকরণ বিষয়ে আরও দক্ষতা অর্জন করতে হবে।

মতবিনিময় সভায় ব্যাংক ঋণের কিস্তি পরিশোধ এবং নতুন ঋণ পেতে সমস্যার কথা তুলে ধরেন উদ্যোক্তারা। এছাড়া নারী-উদ্যোক্তাদের জন্য দক্ষতা বিষয়ে প্রশিক্ষণ, অ্যাডভাইজরি সেবা, অর্থায়নের সুযোগ এবং বাজার ব্যবস্থাপনা নিয়ে এসএমই ফাউন্ডেশনের পক্ষ থেকে দেওয়া সেবাসমূহ সম্পর্কে মতবিনিময় সভায় বিস্তারিত ধারণা দেওয়া হয়। অনুষ্ঠানে এসএমই ফাউন্ডেশনের উপ-ব্যবস্থাপনা পরিচালক এসএম শাহীন আনোয়ার এবং মহাব্যবস্থাপক ফারজানা খান বক্তব্য রাখেন।

/জিএম/এনএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
৫৩০০ বছর পরও মমিতে জীবিত অণুজীব
৫৩০০ বছর পরও মমিতে জীবিত অণুজীব
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের