রিটার্ন জমা দেননি ৩৫ লাখ ৬৪ হাজার করদাতা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
৩০ নভেম্বর ২০২০, ২১:৩৯আপডেট : ০১ ডিসেম্বর ২০২০, ০০:০৮

এনবিআর দেশের ১৮ কোটি মানুষের মধ্যে টিআইএনধারী করদাতা মাত্র ৫০ লাখ ৭২ হাজার ৫৬৭ জন। এর অর্ধেকেরও বেশি মানুষ রিটার্ন জমা দেন না। এনবিআর সূত্রে এই তথ্য জানা গেছে। জাতীয় রাজস্ব বোর্ডের তথ্য বলছে, ২৯ নভেম্বর পর্যন্ত ৩৫ লাখ ৬৪ হাজার ৩৬১ টিআইএনধারী করদাতা এখনও রিটার্ন জমা দেয়নি।
এনবিআরের হিসাবে, গত ২৯ নভেম্বর পর্যন্ত রিটার্ন দাখিল করেছে এমন করদাতার সংখ্যা ১৫ লাখ ৪ হাজার ২০৬। এই সংখ্যা অতি নগণ্য হলেও গত বছরের একই সময়ের চেয়ে এটি বেশি। গত বছরের ২৯ নভেম্বর পর্যন্ত ছিল রিটার্ন জমা পড়েছিল ১৪ লাখ ৬৫ হাজার ৪৭২টি।

এনবিআর তথ্য অনুযায়ী, গত ৩০ জুন পর্যন্ত টিআইএনধারী করদাতার সংখ্যা ৫০ লাখ ৭২ হাজার ৫৬৭ জন।

অবশ্য পরিসংখ্যান বলছে, গত বছরের তুলনায় করদাতার সংখ্যা কমলেও জমা দেওয়া করের পরিমাণ বেড়েছে। এই বছরের ২৯ নভেম্বর পর্যন্ত আয়কর থেকে ২ হাজার ৫৩৪ কোটি টাকা এনবিআর আদায় করলেও গত বছরের একই সময়ে আদায় হয়েছিল ২ হাজার ৭৭০ কোটি টাকা।

এনবিআর বলছে, গত তিন দিনে দুই লাখ করদাতা আয়কর রিটার্ন জমা দিয়েছে। অর্থাৎ গত ২৬ নভেম্বর পর্যন্ত দাখিলকৃত রিটার্নের সংখ্যা ছিল ১৩ লাখ ২০ হাজার ৮২৫টি। এদিকে গত বছরে রিটার্ন জমা দেওয়ার সময় একদিন বাড়ানো হলেও এ বছর করোনার কারণে এক মাস বাড়িয়েছে এনবিআর।

/জিএম/এমআর/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের