দুপুর ১২-রাত ৮টা পর্যন্ত মার্কেট খোলা রাখতে চান ব্যবসায়ীরা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৭ এপ্রিল ২০২১, ১৯:১১আপডেট : ০৭ এপ্রিল ২০২১, ১৯:১১

পবিত্র ঈদুল ফিতরকে সামনে রেখে সারা দেশে ও ঢাকা মহানগরের সকল মার্কেট, শপিং মল, বিপণী বিতান প্রতিদিন দুপুর ১২টা থেকে রাত ৮টা পর্যন্ত খুলে দেওয়ার দাবি জানিয়েছে দোকান ব্যবসায়ী কল্যাণ সমিতি। বুধবার (৭ এপ্রিল) প্রধানমন্ত্রী শেখ হাসিনা বরাবর পাঠানো এক খোলা চিঠিতে এ দাবি জানানো হয়। চিঠির কপি গণমাধ্যমেও পাঠানো হয়েছে।

দোকান ব্যবসায়ী কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক আরিফুর রহমান টিপুর সই করা  চিঠিতে লকডাউন দীর্ঘায়িত না করার জন্য আহ্বান জানানো হয়েছে।

চিঠিতে বলা হয়, ‘লকডাউনের সময়সীমা বৃদ্ধি পেলে আমাদের ক্ষুদ্র ও মাঝারী ব্যবসায়ীদের পথে বসার উপক্রম হবে। আজকে অনেক ক্ষুদ্র ও মাঝারী ব্যবসায়ী ঠিকমতো বাজার করে তাদের পরিবার-পরিজন নিয়ে দু’বেলা দু’মুঠো ভাত খেতে পারছেন না। আজ তাদের কাছে নগদ টাকার বড়ই অভাব। কারণ, প্রায় সব ক্ষুদ্র-মাঝারী ব্যবসায়ী পহেলা বৈশাখ এবং পবিত্র ঈদুল ফিতরকে সামনে রেখে আত্মীয়-স্বজন বন্ধু-বান্ধব ও ব্যাংক ইত্যাদি জায়গা থেকে লোন এনে তাদের ব্যবসা প্রতিষ্ঠানের মালামাল সংগ্রহ করেছেন। এখন তাদের দাঁড়াবার কোথাও জায়গা নেই।’

চিঠিতে আরও বলা হয়েছে, ‘ব্যবসায়ীদের দুঃখ-কষ্টের অবসান ঘটিয়ে স্বাস্থ্যবিধি মেনে পবিত্র ঈদুল ফিতরকে সামনে রেখে দুপুর ১২টা থেকে রাত ৮টা পর্যন্ত দোকান খুলে দেওয়ার অনুরোধ করছি।’

/জিএম/এপিএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে:  প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের