মহামারিতেও ব্র্যাক ব্যাংকের মুনাফা ৪৫৪ কোটি টাকা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২১ এপ্রিল ২০২১, ২০:৪৬আপডেট : ২১ এপ্রিল ২০২১, ২০:৪৬

করোনা মহামারির মধ্যেও ২০২০ সালে কর-পরবর্তী ৪৫৪ কোটি টাকা মুনাফা করেছে ব্র্যাক ব্যাংক লিমিটেড। বুধবার (২১ এপ্রিল) এক সংবাদ বিজ্ঞপ্তিতে ব্যাংকটির পক্ষ থেকে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এককভিত্তিতে ৪৫৪ কোটি টাকা ও সমন্বিতভিত্তিতে (সব সহযোগী সংস্থাসহ) ২০২০ সালে ৪০৩ কোটি টাকার কর-পরবর্তী নেট মুনাফা (এনপিএটি) নিবন্ধন করেছে ব্র্যাক ব্যাংক। শেয়ার প্রতি আয় (ইপিএস) দাঁড়িয়েছে একক ভিত্তিতে ৩ দশমিক ৪২ টাকায় ও সমন্বিত ভিত্তিতে ৩ দশমিক ৩৩ টাকায়।

ব্যাংকের পরিচালনা পর্ষদ আগামী ২৭ মে ২০২১-এ অনুষ্ঠিতব্য ব্যাংকের বার্ষিক সাধারণ সভায় আনুষ্ঠানিকভাবে গ্রহণের জন্য ১০ শতাংশ নগদ লভ্যাংশ এবং ৫ শতাংশ স্টক লভ্যাংশের প্রস্তাব দিয়েছে। বছরপ্রতি গ্রাহক আমানত প্রবৃদ্ধি ৯ শতাংশ এবং আমানত মিশ্রণ ৪৩ শতাংশ থেকে বেড়ে ৫৫ শতাংশ হয়েছে।

গ্রাহক ঋণ পোর্টফোলিওর ব্যাপারে ২০২০ সালে বেশ সতর্ক ছিল ব্র্যাক ব্যাংক। এক্ষেত্রে বছর প্রতি প্রবৃদ্ধি ৩ শতাংশ। গ্রাহকদের ঋণ প্রদানের ব্যাপারে শক্তিশালী সূচনার পরও মহামারি দ্বারা প্রভাবিত হয়েছিল। ক্ষুদ্র ও মাঝারি (এসএমই) সেক্টরে বছর প্রতি ঋণ প্রবৃদ্ধি ১৭ শতাংশ হলেও করপোরেট, বাণিজ্যিক এবং রিটেইল ব্যাংকিংয়ে ঋণ প্রবৃদ্ধির ব্যাপারে খুব সংবেদনশীল ছিল।

কোভিড-১৯ সম্পর্কিত স্বাস্থ্য-সুরক্ষা ব্যবস্থা এবং মহামারি চলাকালীন কেন্দ্রীয় ব্যাংক কর্তৃক নির্দেশিত কর্মীদের জন্য নির্ধারিত ভাতা বাবদ ২৪ কোটি টাকা ব্যয় হলেও ব্র্যাক ব্যাংক তার অপারেটিং ব্যয়ের ওপর কঠোর নিয়ন্ত্রণ রাখতে সক্ষম হয়েছে। ব্যাংকের একক খরচ-উপার্জনের অনুপাত (সিআইআর) ২০২০ সালে ছিল ৫৮ শতাংশ, একীভূত সংস্থাগুলির সিআইআর অনুপাত ছিল ৭১ শতাংশ।

ডিসেম্বর ২০২০ পর্যন্ত সমন্বিত ভিত্তিতে ব্যাংকের শেয়ার প্রতি নেট অ্যাসেট ভ্যালু (এনএভি) ছিল ৩৬ দশমিক ৬৩ টাকা, যা এককভিত্তিতে ছিল ৩৫ দশমিক ৪১ টাকা।

ক্ষুদ্র ও মাঝারি শিল্প (এসএমই) খাতের অর্থায়নে অগ্রাধিকার দেওয়ার ভিশন (লক্ষ্য) নিয়ে ব্র্যাক ব্যাংক লিমিটেড ২০০১ সালে যাত্রা শুরু করে, যা এখন পর্যন্ত দেশের অন্যতম দ্রুত প্রবৃদ্ধি অর্জনকারী একটি ব্যাংক। ১৮৭টি শাখা, ৩৭৪টি এটিএম বুথ, ৪৫৬টি এসএমই ইউনিট অফিস এবং ৮ হাজারেরও বেশি মানুষের বিশাল কর্মীবাহিনী নিয়ে ব্র্যাক ব্যাংক করপোরেট ও রিটেইল সেগমেন্টেও সার্ভিস দিয়ে আসছে। এগার লাখেরও বেশি গ্রাহক নিয়ে ব্র্যাক ব্যাংক বিগত ২০ বছরেই দেশের সবচেয়ে বৃহৎ জামানতবিহীন এসএমই অর্থায়নকারী ব্যাংক হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে।

এ প্রসঙ্গে ব্র্যাক ব্যাংকের ম্যানেজিং ডিরেক্টর ও সিইও সেলিম রেজা ফরহাদ হোসেন বলেন, ব্র্যাক ব্যাংক তার গ্রাহক এবং স্টেকহোল্ডারদের মাঝে যে সুনাম নিয়ে বছর শুরু করেছিল, মহামারি চলাকালীন অনবদ্য পারফরম্যান্সের কারণে বছর শেষে তা অনেক গুণ বেড়েছে। অত্যন্ত কঠিন পরিস্থিতিতেও পেশাদারিত্ব এবং আন্তরিকতার সঙ্গে কাজে সর্বোচ্চ মান প্রদর্শন করায় ব্যাংকের ৯ হাজার ৫০০ কর্মীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি।

/জিএম/এমআর/
সম্পর্কিত
সরকারি সিকিউরিটিজে ডিলার হিসেবে যুক্ত হলো ব্র্যাক ও পূবালী ব্যাংক
ব্র্যাক ব্যাংকের নতুন ডিএমডি মনজুলা মোরশেদ
‘হ্যাঁ’ ভোটের পক্ষে ব্যাংকে ব্যানার টানানোর নির্দেশ
সর্বশেষ খবর
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
নতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
শিশু রামিসা হত্যা মামলানতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
মূল্যস্ফীতির চাপ কমেনি, ব্যাংক খাতের প্রকৃত সংকটও রয়ে গেছে: সিপিডি
মূল্যস্ফীতির চাপ কমেনি, ব্যাংক খাতের প্রকৃত সংকটও রয়ে গেছে: সিপিডি
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী