ফেসবুক-গুগলের ভ্যাটের তথ্য জানতে চায় এনবিআর

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৫ আগস্ট ২০২১, ১৯:৫১আপডেট : ২৫ আগস্ট ২০২১, ১৯:৫১

গুগল, ফেসবুক, অ্যামাজন, মাইক্রোসফটসহ এ ধরনের অনাবাসী সেবা প্রতিষ্ঠান থেকে কর্তন করা ভ্যাট বা মূসক বিবরণীর তথ্য জাতীয় রাজস্ব বোর্ডে দাখিল করতে ব্যাংকগুলোকে নির্দেশ দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। এনবিআরের চাহিদার প্রেক্ষিতে বাংলাদেশ ব্যাংক এই নির্দেশনা জারি করেছে।

বুধবার (২৫ আগস্ট) বাংলাদেশ ব্যাংকের বৈদেশিক মুদ্রা নীতি বিভাগ এ সংক্রান্ত একটি সার্কুলার জারি করে অনুমোদিত ব্যাংকগুলোকে পাঠিয়েছে।

সার্কুলারে বলা হয়েছে, গত ২৪ জুন জাতীয় রাজস্ব বোর্ডে অনুষ্ঠিত সভায় অনাবাসী কর্তৃক সরবরাহকৃত সেবার বিপরীতে কর্তিত মূসক-এর মাসিক হিসাব বিবরণী দাখিল করার বিষয়ে সিদ্ধান্ত হয়।

ওই সিদ্ধান্ত অনুযায়ী অনাবাসী ফেসবুক, গুগল, অ্যামাজনসহ এ ধরনের অনাবাসী ব্যক্তি বা প্রতিষ্ঠান কর্তৃক প্রদত্ত সেবার বিপরীতে কর্তন করা মূসক-এর প্রতি মাসের হিসাব বিবরণী পরবর্তী মাসের সাত দিনের মধ্যে সংশ্লিষ্ট বাণিজ্যিক ব্যাংকগুলো জাতীয় রাজস্ব বোর্ড এবং সংশ্লিষ্ট মূসক এজেন্টের কাছে পাঠাবে।

এ সিদ্ধান্ত বাস্তবায়নের জন্য বাংলাদেশ ব্যাংক একটি রিপোর্ট ফরমেট তৈরি করেছে। অনাবাসী প্রতিষ্ঠানের সেবার বিপরীতে সাধারণ প্রাধিকারের আওতায় কিংবা বাংলাদেশ ব্যাংকের বিশেষ অনুমতি সাপেক্ষে বিদেশে পাঠানো অর্থের ওপর উৎসে কর্তিত মূসকের প্রতি মাসের হিসাব বিবরণী অনুমোদিত ডিলার ব্যাংকের প্রধান কার্যালয়ের মাধ্যমে পরবর্তী মাসের সাত দিনের মধ্যে সদস্য (মূসক নীতি), জাতীয় রাজস্ব বোর্ড ও সংশ্লিষ্ট মূসক এজেন্টের কাছে পাঠাতে নির্দেশ দিলো কেন্দ্রীয় ব্যাংক।

/জিএম/এমআর/
সম্পর্কিত
বাজেটে আসছে ভ্যাটের ‘মহাঝড়’, ছাড় পাচ্ছে না ছোট ব্যবসাও 
চট্টগ্রাম বন্দরের জট কমাতে শতাধিক পণ্যবাহী কন্টেইনার নিলামে
ছয় লাখ কোটি টাকার লক্ষ্য, এত টাকা আসবে কোথা থেকে
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম