পুঁজিবাজারে বিনিয়োগের তথ্য মাসের ৫ তারিখের মধ্যে কেন্দ্রীয় ব্যাংকে জমা দিতে হবে 

বাংলা ট্রিবিউন রিপোর্ট
৩১ আগস্ট ২০২১, ১৯:১৪আপডেট : ৩১ আগস্ট ২০২১, ১৯:১৪

দেশের তফসিলি ব্যাংকগুলোকে এখন থেকে মাসিক ভিত্তিতে পুঁজিবাজারে বিনিয়োগের উদ্দেশ্যে গঠিত বিশেষ তহবিলের সর্বশেষ অবস্থা সংক্রান্ত প্রতিবেদন জমা দিতে হবে বাংলাদেশ ব্যাংকের কাছে। প্রতি মাসের ৫ তারিখের মধ্যে আগের মাসের প্রতিবেদন পাঠাতে হবে। বুধবার (৩১ আগস্ট) বাংলাদেশ ব্যাংক এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করেছে।

দেশের সব তফসিলি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহীর কাছে পাঠিয়ে দেওয়া প্রজ্ঞাপনে বলা হয়েছে,  এতদিন ত্রৈমাসিক ভিত্তিতে এই রিপোর্ট দেওয়ার নিয়ম ছিল। প্রতি তিন মাস শেষে পরবর্তী মাসের ১৫ তারিখের মধ্যে এই রিপোর্ট জমা দিতে হতো। এখন থেকে প্রতি মাসের ৫ তারিখের মধ্যে জমা দিতে হবে।

উল্লেখ, পুঁজিবাজারে তারল্য প্রবাহ বাড়িয়ে স্থিতিশীলতা ফিরিয়ে আনার লক্ষ্যে ২০২০ সালের ১০ ফেব্রুয়ারি বাংলাদেশ ব্যাংক দেশের প্রত্যেক তফসিলি ব্যাংককে ২০০ কোটি টাকার বিশেষ তহবিল গঠন করার কথা বলে। এই তহবিলের জন্য রেপো সুবিধায় ৫ শতাংশ সুদে ব্যাংকগুলো বাংলাদেশ ব্যাংকের কাছ থেকে তহবিল নিতে পারছে। এই তহবিলের অর্থ ব্যাংকগুলো সরাসরি পুঁজিবাজারে বিনিয়োগ করতে পারবে, ব্যাংক তার সহযোগী প্রতিষ্ঠান হিসেবে ব্যবসারত ব্রোকারহাউজ ও মার্চেন্ট ব্যাংককে ঋণ দিতে পারবে। এর বাইরে পুঁজিবাজারে বিনিয়োগের শর্তে অন্য ব্রোকারহাউজ ও মার্চেন্ট ব্যাংককেও ঋণ দেওয়ার সুযোগ আছে।

ব্যাংকগুলো বিশেষ তহবিলের অর্থ কীভাবে বিনিয়োগ করবে সে বিষয়ে একটি গাইডলাইন দিয়েছে বাংলাদেশ ব্যাংক।

/জিএম/এমআর/
সম্পর্কিত
মধ্যপ্রাচ্য সংকটে বাড়ছে তেলের দাম, প্রযুক্তির জোয়ারে চাঙ্গা শেয়ারবাজার
সর্বস্ব হারিয়েও কেন মানুষ শেয়ারবাজার ছাড়ে না
আলোচিত ব্যবসায়ী খুশি হয়ে স্ত্রীকে শেয়ার উপহার দিলেন 
সর্বশেষ খবর
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের