জনপ্রতি তেল ও চিনি বিক্রির পরিমাণ কমিয়েছে টিসিবি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৪ সেপ্টেম্বর ২০২১, ২৩:৩০আপডেট : ১৪ সেপ্টেম্বর ২০২১, ২৩:৩০

জনপ্রতি সয়াবিন তেল ও চিনি বিক্রির পরিমাণ অর্ধেক কমিয়েছে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি)। টিসিবির ট্রাকগুলো থেকে এখন একজন ক্রেতা সর্বোচ্চ দুই লিটার সয়াবিন তেল কিনতে পারছেন। আগে সর্বোচ্চ পাঁচ লিটার সয়াবিন তেল কেনা যেতো। একইভাবে চিনি চার কেজির জায়গায় কেনা যাচ্ছে সর্বোচ্চ দুই কেজি । 

ক্রেতার সংখ্যা অনেক বেড়ে যাওয়ায় সম্প্রতি জনপ্রতি সয়াবিন তেল ও চিনি বিক্রির পরিমাণ কমানো হয়েছে বলে জানান টিসিবির মুখপাত্র হুমায়ুন কবির।  তিনি বলেন, বেশি মানুষকে টিসিবির পণ্য দেওয়ার চেষ্টা চলছে।  তবে ডিলারদের আগের মতোই পণ্য দেওয়া হচ্ছে।

তিনি জানান, ক্রেতারা টিসিবির ট্রাক থেকে চিনি ও ডাল অনেক বেশি কিনছেন। এ কারণে জনপ্রতি চিনি বিক্রির পরিমাণ কমানো হয়েছে। তবে ডালের পরিমাণ কমানো হয়নি। আগের মতোই দুই কেজি পর্যন্ত কিনতে পারছেন একজন ক্রেতা। এ ছাড়া আগামী রবিবার বা সোমবার থেকে টিসিবি পেঁয়াজ বিক্রি শুরু করবে বলেও জানান তিনি।

/জিএম/এমআর/
সম্পর্কিত
টিসিবির ট্রাক সেল: স্বল্প আয়ের পাশাপাশি মধ্যবিত্তদেরও অপেক্ষা
আজ থেকে টিসিবির ট্রাক সেল শুরু, কত টাকায় মিলবে তিন পণ্য
তেলের দাম বাড়ালো টিসিবি, ঈদ উপলক্ষে ৭২০ ট্রাক সেল
সর্বশেষ খবর
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
পুলিশের নজরবন্দি আইভী
পুলিশের নজরবন্দি আইভী
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি