রাজস্বের পালে হাওয়া লেগেছে

গোলাম মওলা
২৯ অক্টোবর ২০২১, ১১:০০আপডেট : ২৯ অক্টোবর ২০২১, ১১:০০

দেশের অর্থনীতির চাকা সচল হয়েছে। গত তিনমাস ধরে অব্যাহতভাবে বাড়ছে রাজস্ব আদায়। বাংলাদেশ ব্যাংকের তথ্য বলছে, আগস্টের চেয়ে সেপ্টেম্বরে ৪ হাজার ৬১০ কোটি টাকা বেশি রাজস্ব আদায় হয়েছে। জুলাইয়ের চেয়ে আগস্টে বেশি এসেছে ৩ হাজার ৮৩৮ কোটি টাকা।

এ প্রসঙ্গে বাংলাদেশ উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠান বিআইডিএসের গবেষক ড. জায়েদ বখত বলেন, অর্থনীতির অধিকাংশ সূচক এখন সচল। আমদানি-রফতানির গতি বেড়েছে। ব্যবসায়ীরা আয় করতে শুরু করেছেন।

বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ প্রতিবেদন বলছে, চলতি অর্থবছরের তৃতীয় মাস সেপ্টেম্বরে রাজস্ব আদায়ে প্রবৃদ্ধি হয়েছে ২০ দশমিক ০৩ শতাংশ। অর্থবছরের প্রথম তিনমাসে প্রবৃদ্ধি হয়েছে ১৬ দশমিক ৭২ শতাংশ।

প্রতিবেদনে বলা হয়েছে, প্রথম প্রান্তিকে প্রধান তিন খাত কাস্টমস, মূসক ও আয়কর থেকে মোট ৫৮ হাজার ৩৫১ কোটি টাকা এসেছে। গত অর্থবছরের একই সময়ের চেয়ে যা প্রায় ৮ হাজার ৩৬০ কোটি টাকা (১৬.৭২ শতাংশ) বেশি।

বাংলাদেশ ব্যাংকের তথ্য বলছে, গত সেপ্টেম্বরে রাজস্ব আহরণ হয়েছে ২৩ হাজার ৮০২ কোটি টাকার। আগস্টে রাজস্ব হয়েছিল ১৯ হাজার ১৯২ কোটি টাকা। অর্থবছরের প্রথম মাস জুলাইতে আহরণ হয়েছিল ১৫ হাজার ৩৫৪ কোটি টাকা।

বাংলাদেশ ব্যাংকের তথ্যানুযায়ী, জুনে রাজস্ব আহরণে প্রবৃদ্ধি হয়েছিল ৩৩ দশমিক ১৮ শতাংশ। জুলাইতে প্রবৃদ্ধি হয় ৪ দশমিক ০৬ শতাংশ। আগস্টে প্রবৃদ্ধি ২৪ দশমিক ৫৮ এবং সেপ্টেম্বরে ২০ দশমিক ০৩ শতাংশ।

অর্থবছরের প্রথম প্রান্তিকের এই প্রবৃদ্ধি করোনা মহামারির ধাক্কা কাটিয়ে ওঠার লক্ষণ বলে মনে করছেন এনবিআর কর্মকর্তারাও।

এ প্রসঙ্গে জাতীয় রাজস্ব বোর্ডের সদস্য (কর নীতি) মো. আলমগীর হোসেন বলেন, আগের অর্থবছরের প্রথম প্রান্তিকের তুলনায় এই অর্থবছরের প্রথম প্রান্তিকে দেশের আমদানি-রফতানিসহ সার্বিক ব্যবসা-বাণিজ্য ভালো হচ্ছে। এ কারণে রাজস্ব বেড়েছে।

এনবিআরের প্রতিবেদন অনুযায়ী চলতি অর্থবছরের প্রথম প্রান্তিকে সরকারের সবচেয়ে বেশি আয় হয়েছে কাস্টমস থেকে। আমদানি-রফতানি খাত থেকে তিন মাসে আদায় হয়েছে ১৯ হাজার ৩০৯ কোটি ৬৫ লাখ টাকা। যা আগের বছরের একই সময়ের তুলনায় ২১ শতাংশ বেশি।

এই তিনমাসে ভ্যাট থেকে আদায় হয়েছে ২১ হাজার ৯২ কোটি টাকা। গত অর্থবছরের একই সময়ের তুলনায় যা ১৬ দশমিক ৪৫ শতাংশ বেশি।

অর্থবছরের প্রথম প্রান্তিকে তুলনামূলক কম আয় হয়েছে আয়কর খাতে। আদায় হয়েছে ১৭ হাজার ৯৪৯ কোটি ৪৫ লাখ টাকা। যা গত অর্থবছরের একই সময়ের তুলনায় ১২ দশমিক ৭৪ শতাংশ বেশি। উল্লেখ্য, ব্যক্তিশ্রেণির করদাতারা মূলত নভেম্বরে বেশি কর পরিশোধ করেন। ধারণা করা যাচ্ছে, এবারের নভেম্বরেও এই খাতের প্রবৃদ্ধি বাড়বে।

চলতি ২০২১-২০২২ অর্থবছরের বাজেটে মোট রাজস্ব আয়ের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ৩ লাখ ৮৯ হাজার কোটি টাকা। এর মধ্যে এনবিআরের লক্ষ্যমাত্রা ৩ লাখ ৩০ হাজার কোটি টাকা। সবচেয়ে বেশি লক্ষ্যমাত্রা ধরা হয়েছে মূল্য সংযোজন করে—এক লাখ ২৮ হাজার ৮৭৩ কোটি টাকা। আয়কর ও ভ্রমণ কর থেকে পাওয়ার আশা করা হচ্ছে এক লাখ ৫ হাজার ৪৭৫ কোটি টাকা এবং আমদানি শুল্ক থেকে ৯৫ হাজার ৬৫২ কোটি টাকা।

উল্লেখ্য, ৪১ হাজার ১১৮ কোটি ২০ লাখ টাকার রাজস্ব ঘাটতি নিয়ে ২০২০-২১ অর্থবছর শেষ করেছিল এনবিআর।

/এফএ/
সম্পর্কিত
রাজস্ব সার্কেল পরিদর্শনে ডিসি ফরিদা, শুনলেন নাগরিক অভিযোগ
বাজেটে কালো টাকা সাদা করার সুযোগ রাখা হয়নি: এনবিআর চেয়ারম্যান
পাঁচ বছরে রাজস্ব-জিডিপি অনুপাত ১১ শতাংশ করার লক্ষ্য  
সর্বশেষ খবর
‘বাজেট-জনবল সংকটের অজুহাতে নাগরিক সেবা ব্যাহত করা যাবে না’ 
‘বাজেট-জনবল সংকটের অজুহাতে নাগরিক সেবা ব্যাহত করা যাবে না’ 
যুক্তরাষ্ট্রের চুক্তি নিয়ে সংসদে পররাষ্ট্রমন্ত্রীর ব্যাখ্যা
যুক্তরাষ্ট্রের চুক্তি নিয়ে সংসদে পররাষ্ট্রমন্ত্রীর ব্যাখ্যা
জেমস বন্ডের নতুন যুগের ইঙ্গিত দিচ্ছে ‘কিং জিরো’
জেমস বন্ডের নতুন যুগের ইঙ্গিত দিচ্ছে ‘কিং জিরো’
লিবিয়ায় জিম্মি করে টাকা আদায়, মানব পাচার চক্রের সদস্য গ্রেফতার
লিবিয়ায় জিম্মি করে টাকা আদায়, মানব পাচার চক্রের সদস্য গ্রেফতার
সর্বাধিক পঠিত
সংসদে বাংলা-ইংরেজি মিশিয়ে নারী এমপির বক্তব্য, সামাজিক মাধ্যমে আলোচনা
সংসদে বাংলা-ইংরেজি মিশিয়ে নারী এমপির বক্তব্য, সামাজিক মাধ্যমে আলোচনা
‘বাক্সের কাঁকড়া’: যে কারণে নিজের পরিবারই আপনার উন্নতিতে অখুশি!
‘বাক্সের কাঁকড়া’: যে কারণে নিজের পরিবারই আপনার উন্নতিতে অখুশি!
ইতিহাস গড়ে বিশ্বকাপে মেসির প্রথম হ্যাটট্রিক
ইতিহাস গড়ে বিশ্বকাপে মেসির প্রথম হ্যাটট্রিক
আবার শুরু হচ্ছে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন, কবে জেনে নিন
আবার শুরু হচ্ছে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন, কবে জেনে নিন
প্রধানমন্ত্রী পৌঁছানোর আগেই ভেঙে পড়লো সভামঞ্চের প্যান্ডেল
প্রধানমন্ত্রী পৌঁছানোর আগেই ভেঙে পড়লো সভামঞ্চের প্যান্ডেল