অনলাইনে আয়কর রিটার্ন দাখিল ছাড়ালো ১৬ লাখ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৭ মে ২০২৫, ১৭:০৮আপডেট : ০৭ মে ২০২৫, ১৭:০৮

জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) করদাতাবান্ধব উদ্যোগ এবং প্রযুক্তিনির্ভর সেবার ফলে অনলাইনে আয়কর রিটার্ন দাখিলে নতুন রেকর্ড সৃষ্টি হয়েছে। চলতি অর্থবছরে এখন পর্যন্ত ১৬ লাখের বেশি করদাতা অনলাইনে রিটার্ন দাখিল করেছেন। এছাড়া ২০ লাখেরও বেশি করদাতা ইতোমধ্যে ই-রিটার্ন সেবার জন্য নিবন্ধন সম্পন্ন করেছেন।

এনবিআর জানায়, করদাতাদের মতামত ও চাহিদার আলোকে অনলাইন রিটার্ন দাখিল প্রক্রিয়াকে সহজ ও ব্যবহারবান্ধব করার ফলে এই সাড়া মিলেছে। আয়কর দিবস শেষে সেবাটি চালু থাকায় করদাতারা নিরবচ্ছিন্নভাবে অনলাইনে রিটার্ন জমা দেওয়ার সুযোগ পাচ্ছেন।

রিটার্ন দাখিলের পর যদি কোনও ভুল বা অসঙ্গতি থেকে থাকে, তবে আয়কর আইন ২০২৩-এর ১৮০(১) ধারা অনুযায়ী মূল রিটার্ন দাখিলের ১৮০ দিনের মধ্যে সংশোধিত রিটার্ন দাখিলের সুযোগ রয়েছে। এই সেবাটিও অনলাইনেই পাওয়া যাচ্ছে। এখনও পর্যন্ত ৭ হাজার ২২৫ জন করদাতা অনলাইনে সংশোধিত রিটার্ন দাখিল করেছেন বলে জানায় এনবিআর।

জাতীয় রাজস্ব বোর্ড অনলাইনে আয়কর রিটার্ন দাখিলে আগ্রহী সম্মানিত করদাতাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছে এবং সবাইকে এই ডিজিটাল-সেবা ব্যবহারে উৎসাহিত করেছে।

 

/জিএম/এপিএইচ/
সম্পর্কিত
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
চট্টগ্রাম বন্দরের জট কমাতে শতাধিক পণ্যবাহী কন্টেইনার নিলামে
ছয় লাখ কোটি টাকার লক্ষ্য, এত টাকা আসবে কোথা থেকে
সর্বশেষ খবর
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
দিল্লীতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
দিল্লীতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান