কোম্পানির নির্ভরযোগ্য তথ্যের অভাবে বিনিয়োগ সিদ্ধান্ত বাধাগ্রস্ত: বিএসইসি কমিশনার

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৫ জুন ২০২২, ১৮:৫১আপডেট : ০৫ জুন ২০২২, ১৮:৫১

পুঁজিবাজারে তালিকাভুক্ত অনেক কোম্পানির ওয়েবসাইটে নির্ভরযোগ্য তথ্য পাওয়া যায় না। এখানে সর্বশেষ বছরের নিরীক্ষিত প্রতিবেদন থাকে না, বার্ষিক প্রতিবেদন থাকে না। ফলে এসব তথ্যের আলোকে বিনিয়োগ সিদ্ধান্ত নেওয়া যায় না। টেকনিক্যাল অ্যানালাইসিসে সঠিক ফল আসে না।

রবিবার (৫ জুন) রাজধানীর পল্টনে ক্যাপিটাল মার্কেট জার্নালিস্টস ফোরামের (সিএমজেএফ) মিলনায়তনে অনুষ্ঠিত এক্সচেঞ্জ ট্রেডেড ফান্ড (ইটিএফ) শীর্ষক কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) কমিশনার অধ্যাপক ড. শেখ শামসুদ্দিন আহমেদ এ কথা বলেছেন।

তিনি বলেন, কোম্পানিগুলোকে কয়েক দফা চিঠি দিয়ে ওয়েবসাইটে তথ্য হালনাগাদ করার তাগিদ দেওয়া হয়েছে। কিন্তু অনেক কোম্পানি তাতে কোনো সাড়া দেয়নি। তিনি স্বল্পতম সময়ের মধ্যে কোম্পানির ওয়েবসাইটে তথ্য হালনাগাদ করা, অ্যানুয়াল রিপোর্ট ও নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন সন্নিবেশিত করার আহ্বান জানান।

এ বিষয়ে তিনি বলেন, বিএসইসি এ কারণে কারো বিরুদ্ধে কঠোর কোনো ব্যবস্থা নিতে চায় না। তবে নিয়ন্ত্রক সংস্থা হিসেবে এই ধরনের ব্যবস্থা নেওয়ার সুযোগ আছে, এটি সবাইকে মনে রাখতে হবে।

পুঁজিবাজার সাংবাদিকদের সংগঠন ক্যাপিটাল মার্কেট জার্নালিস্টস ফোরাম (সিএমজেএফ) এই কর্মশালার আয়োজন করে। এতে সার্বিক সহযোগিতা করেছে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই)।

সিএমজেএফের সভাপতি জিয়াউর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন— ইউসিবি স্টক ব্রোকারেজ লিমিটেডের সিইও রহমত পাশা, ইউসিবি অ্যাসেট ম্যানেজমেন্টের সিইও রাশেদ হাসান, ইউসিবি ইনভেস্টমেন্ট লিমিটেডের সিইও তানজিম আলমগীর, সিএমজেএফের সাবেক সভাপতি হাসান ইমাম রুবেল ও ইকোনোমিক রিপোর্টার্স ফোরামের (ইআরএফ) সভাপতি শারভীন রিনভী। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সিএমজেএফের সাধারণ সম্পাদক আবু আলী।

কর্মশালায় মূলপ্রবন্ধ উপস্থাপন করেন ডিএসইর ডিজিএম সাইয়িদ মাহমুদ জুবায়ের ও মার্কেট ডেভেলেপমেন্ট বিভাগের সিনিয়র ম্যানেজার সৈয়দ ফয়সাল আব্দুল্লাহ।

অনুষ্ঠানে বিএসইসির কমিশনার অধ্যাপক ড. শেখ শামসুদ্দিন আহমেদ বলেন, আমাদের মার্কেট ও ইকোনমির উপর ভিত্তি করে সিদ্ধান্ত নিতে হয়। আমাদের মার্কেটে দেখা যায় ক্ষুদ্র বিনিয়োগকারীদের উপস্থিতি বেশি, আর প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী কম। এই মার্কেটে ট্রেডার্স ভার্সেস ইনভেস্টর যে সাদৃশ্য থাকা দরকার সেই সাদৃশ্য নেই। আমাদের চেষ্টা হচ্ছে, উভয়পক্ষের মধ্যে ভারসাম্য রাখা।

টেকনিক্যাল অ্যানালাইসিস সবার জন্য গুরুত্বপূর্ণ উল্লেখ করে শেখ সামসুদ্দিন আহমদে বলেন, ইটিএফ হচ্ছে টেকনিক্যাল প্রোডাক্ট। কিন্তু সমস্যা হচ্ছে যেসব তথ্য নিয়ে আলোচনা করবেন, সেই তথ্য উপাত্ত ঠিকমত নেই।

বিনিয়োগকারীদের উদ্দেশ্যে কমিশনার বলেন, শেয়ার কেনার সময় যত লাভ করা যায়, বিক্রির সময় তত বেশি লাভ করা যায় না। যখন বায়ার মার্কেট থাকে তখন শেয়ার কিনতে হয়। সেলার মার্কেটে তা বিক্রি করতে হয়।

অনুষ্ঠানে সিএমজেএফ ফ্যামিলি ডে-২০২২ এর র‌্যাফেল ড্রতে মোটরসাইকেল বিজয়ীদের মধ্যে চাবি হস্তান্তর করা হয়। মোটরসাইকেল তিনটি স্পন্সর করেছে-ইউসিবি স্টক ব্রোকারেজ, ইউসিবি ইনভেস্টমেন্ট ও ইউসিবি অ্যাসেট ম্যানেজমেন্ট লিমিটেড।

/এসআই/এমএস/
সম্পর্কিত
মধ্যপ্রাচ্য সংকটে বাড়ছে তেলের দাম, প্রযুক্তির জোয়ারে চাঙ্গা শেয়ারবাজার
সর্বস্ব হারিয়েও কেন মানুষ শেয়ারবাজার ছাড়ে না
আলোচিত ব্যবসায়ী খুশি হয়ে স্ত্রীকে শেয়ার উপহার দিলেন 
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম