আমদানি করা চাল বস্তায় বিক্রি করতে হবে

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০২ জুলাই ২০২২, ১৬:৫১আপডেট : ০২ জুলাই ২০২২, ১৬:৫১

আমদানি করা চাল প্লাস্টিকের বস্তায় ভরে বিক্রি করতে হবে। নতুন করে প্যাকেটজাত করা যাবে না বলে শর্ত দিয়েছে সরকার।

খাদ্য মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, আমদানি শুল্ক তুলে নেওয়ার পর প্রথম দফায় বেসরকারিভাবে ৪ লাখ ৯ হাজার টন আমদানির জন্য আবেদনকারী ৯৫টি প্রতিষ্ঠানকে অনুমতি দিচ্ছে সরকার। আমদানিকারকদের আগামী ১১ আগস্টের মধ্যে পুরো চাল বাংলাদেশের বাজারে আনতে হবে। আমদানি করা চালের পরিমাণ গুদামজাত ও বাজারজাত করার তথ্য সংশ্লিষ্ট জেলা খাদ্য নিয়ন্ত্রককেও জানাতে হবে।

সূত্র জানিয়েছে, আগামী ৩০ জুনের মধ্যে এসব প্রতিষ্ঠানকে চাল আনার আমদানির অনুমতি দিতে অনুরোধ জানিয়ে বাণিজ্য মন্ত্রণালয়কে চিঠি দিয়েছে খাদ্য মন্ত্রণালয়। শর্ত হিসেবে চিঠিতে বলা হয়েছে, বরাদ্দ পাওয়া প্রতিষ্ঠানগুলোকে আগামী ২১ জুলাইয়ের মধ্যে এলসি খুলতে হবে এবং এ সংক্রান্ত তথ্য খাদ্য মন্ত্রণালয়কে ই-মেইলে তাৎক্ষণিকভাবে জানাতে হবে।

খাদ্য মন্ত্রণালয়ের দেওয়া শর্তে বলা হয়েছে, আমদানিকারকদের আগামী ১১ আগস্টের মধ্যে সম্পূর্ণ চাল বাংলাদেশের বাজারে আনতে হবে। আমদানি করা চালের পরিমাণ গুদামজাত ও বাজারজাত করার তথ্য সংশ্লিষ্ট জেলা খাদ্য নিয়ন্ত্রককেও জানাতে হবে।

সম্প্রতি বোরো ধান ওঠার পরও চালের দাম বেড়ে যাওয়ার প্রেক্ষিতে এবার আমদানি বাড়িয়ে দাম নিয়ন্ত্রণের চেষ্টা করছে সরকার। এর অংশ হিসেবে আমদানিতে শুল্ক প্রত্যাহার করা হয়েছে।

চলতি বছরের ৩১ অক্টোবর পর্যন্ত শুল্কহার কমানোর এই আদেশ বহাল থাকবে বলে জানিয়েছে এনবিআর।

/এসআই/এমএস/
সম্পর্কিত
পুরোনো বৈদ্যুতিক গাড়ি আমদানির সুযোগ চান ব্যবসায়ীরা
টানা ৫দিন বন্ধের পর হিলি স্থলবন্দরে ফিরলো কর্মচাঞ্চল্য, শুরু আমদানি-রফতানি
নেপাল থেকে বছরে বিদ্যুৎ আসে পাঁচ মাস
সর্বশেষ খবর
ইবির নবনির্মিত ‘শহীদ আবরার ফাহাদ হল’ উদ্বোধন করতে প্রধানমন্ত্রীকে আমন্ত্রণ
ইবির নবনির্মিত ‘শহীদ আবরার ফাহাদ হল’ উদ্বোধন করতে প্রধানমন্ত্রীকে আমন্ত্রণ
সাম্রাজ্যবাদী যুদ্ধ জোটে বাংলাদেশকে যুক্ত না করতে সরকারের প্রতি আহ্বান মুক্তি কাউন্সিলের
সাম্রাজ্যবাদী যুদ্ধ জোটে বাংলাদেশকে যুক্ত না করতে সরকারের প্রতি আহ্বান মুক্তি কাউন্সিলের
‘ভালো ও সৎ মানুষের রাজনীতিতে আসা প্রয়োজন’
‘ভালো ও সৎ মানুষের রাজনীতিতে আসা প্রয়োজন’
প্রবাসীকে খুন: আরও তিন আসামির স্বীকারোক্তি, কারাগারে সাজিদ
প্রবাসীকে খুন: আরও তিন আসামির স্বীকারোক্তি, কারাগারে সাজিদ
সর্বাধিক পঠিত
মঈন খান ও সালাহউদ্দিন আহমদের দায়িত্ব বাড়লো 
মঈন খান ও সালাহউদ্দিন আহমদের দায়িত্ব বাড়লো 
সেই ভবন ভাড়া নিয়ে কী করছিলেন ৬৩ বিদেশি নাগরিক, যা জানালো পুলিশ
সেই ভবন ভাড়া নিয়ে কী করছিলেন ৬৩ বিদেশি নাগরিক, যা জানালো পুলিশ
মেসির পর আর্জেন্টিনার নতুন অধিনায়কের নাম ঘোষণা
মেসির পর আর্জেন্টিনার নতুন অধিনায়কের নাম ঘোষণা
স্বর্ণের দামে বড় পতন
স্বর্ণের দামে বড় পতন
বড় অফারে ছোট করে ‘সিএ’ লিখে প্রচারণার অভিযোগ, বিক্ষুব্ধ গ্রাহক সামলাতে পুলিশ
বড় অফারে ছোট করে ‘সিএ’ লিখে প্রচারণার অভিযোগ, বিক্ষুব্ধ গ্রাহক সামলাতে পুলিশ