একদিনের ব্যবধানে আবারও বাড়লো সোনার দাম

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৮ জুলাই ২০২২, ২০:০৩ আপডেট : ২৮ জুলাই ২০২২, ২০:১৫

দেশের বাজারে স্বর্ণের দাম বাড়ানোর একদিন পরই আবারও বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)। ভালো স্বর্ণের দাম ভরিতে সর্বোচ্চ বেড়েছে ২ হাজার ৭৪১ টাকা। ফ‌লে প্রতি ভ‌রি ভালো মানের সোনার দাম দাঁড়াবে ৮১ হাজার ২৯৮ টাকায়। দুই দিন (বুধবার ও বৃহস্পতিবার) বিক্রি হয়েছে ৭৮ হাজার ৫৫৭ টাকায়।

বৃহস্পতিবার (২৮ জুলাই) বাজুসের মূল্য নির্ধারণ ও মূল্য পর্যবেক্ষণ স্থায়ী কমিটির চেয়ারম্যান এম এ হান্নান আজাদের সই করা সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

২৯ জুলাই থেকে সারা দেশে নতুন দাম অনুযায়ী স্বর্ণ কেনাবেচা হবে।

বাজুস বলছে, স্থানীয় বাজারে দাম বাড়ার পরিপ্রেক্ষিতেই নতুন দাম নির্ধারণ করা হয়েছে।

বাজুসের নতুন সিদ্ধান্ত অনুযায়ী শুক্রবার (২৯ জুলাই) থেকে ভালো মানের ২২ ক্যারেটের প্রতি ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) সোনায় খরচ পড়বে ৮১ হাজার ২৯৮ টাকা। ২১ ক্যারেটের খরচ পড়বে ৭৭ হাজার ৫৬৫ টাকা। যা গত দুই দিন বিক্রি হয়েছে ৭৪ হাজার ৯৯৯ টাকা দরে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী ১৮ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম পড়বে ৬৬ হাজার ৪৮৪ টাকা। যা বুধবার ও বৃহস্পতিবার বিক্রি হয়েছে ৬৪ হাজার ২৬৮ টাকা দরে। সনাতন পদ্ধতির প্রতি ভরির দাম পড়বে ৫৫ হাজার ১৭০ টাকা। যা এত দিন ছিল ৫২ হাজার ৭২১ টাকা।

রুপার দাম অপরিবর্তিত রাখা হয়েছে। ক্যাটাগরি অনুযায়ী ২২ ক্যারেটের প্রতি ভরি রুপার দাম নির্ধারণ করা হয়েছে ১৫১৬ টাকা। ২১ ক্যারেটের রুপার দাম ১৪৩৫ টাকা, ১৮ ক্যারেটের দাম ১২২৫ টাকা এবং সনাতন পদ্ধতির রুপার দাম ৯৩৩ টাকা।

/জিএম/এমএস/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
জাতিসংঘে প্রধানমন্ত্রীর নেতৃত্বে বাংলাদেশের মর্যাদাপূর্ণ অংশগ্রহণে মন্ত্রিসভার অভিনন্দন
জাতিসংঘে প্রধানমন্ত্রীর নেতৃত্বে বাংলাদেশের মর্যাদাপূর্ণ অংশগ্রহণে মন্ত্রিসভার অভিনন্দন
আমিরাতে গোপন সফরে হামাসের হামলা নিয়ে যে অনুরোধ করলেন নেতানিয়াহু
আমিরাতে গোপন সফরে হামাসের হামলা নিয়ে যে অনুরোধ করলেন নেতানিয়াহু
আইনশৃঙ্খলার নেতিবাচক চিত্র: কী বলছেন রাজনীতিবিদরা
আইনশৃঙ্খলার নেতিবাচক চিত্র: কী বলছেন রাজনীতিবিদরা
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সর্বাধিক পঠিত
নতুন ভবনে নিজের নাম দেখেই উদ্বোধন করেননি হাসনাত, বললেন দেশের নাম দিতে
নতুন ভবনে নিজের নাম দেখেই উদ্বোধন করেননি হাসনাত, বললেন দেশের নাম দিতে
ফ্যামিলি কার্ড নিয়ে নতুন সিদ্ধান্ত
ফ্যামিলি কার্ড নিয়ে নতুন সিদ্ধান্ত
প্রাথমিকে নিয়োগবঞ্চিত ৮১৭ জনের বিষয়ে সিদ্ধান্ত জানালেন শিক্ষামন্ত্রী 
প্রাথমিকে নিয়োগবঞ্চিত ৮১৭ জনের বিষয়ে সিদ্ধান্ত জানালেন শিক্ষামন্ত্রী 
আকাশসীমার অনুমতি দেয়নি পাকিস্তান, থমকে আছে রূপপুরের ইউরেনিয়াম পরিবহন
আকাশসীমার অনুমতি দেয়নি পাকিস্তান, থমকে আছে রূপপুরের ইউরেনিয়াম পরিবহন
প্রত্যেক কর্মীর হাতে আইফোন তুলে দিলেন অফিসের বস!
প্রত্যেক কর্মীর হাতে আইফোন তুলে দিলেন অফিসের বস!