ইআরকিউ হিসাবে ডলার সংরক্ষণ নিয়ে স্পষ্ট করলো বাংলাদেশ ব্যাংক

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৬ আগস্ট ২০২২, ২১:৪৬ আপডেট : ১৬ আগস্ট ২০২২, ২১:৪৬

স্থানীয় সরবরাহের ক্ষেত্রে রফতানিকারকের রিটেনশন কোটা (ইআরকিউ) হিসাবে বৈদেশিক মুদ্রা সংরক্ষণ সম্পর্কে স্পষ্টীকরণ করেছে কেন্দ্রীয় ব্যাংক। এখন থেকে রফতানি আয়ের প্রাপ্ত অর্থ ইআরকিউ হিসাবে জমা করা যাবে। মঙ্গলবার (১৬ আগস্ট) বাংলাদেশ ব্যাংকের বৈদেশিক মুদ্রা ও নীতি বিভাগ এ সংক্রান্ত একটি সার্কুলার জারি করেছে। অর্থাৎ স্থানীয় সরবরাহের প্রাপ্ত অর্থ থেকে প্রযোজ্য হারে বৈদেশিক মুদ্রা রিটেনশন কোটা হিসাবে সংরক্ষণ করা যাবে।

স্থানীয় মূল্য সংযোজনের মাত্রা অনুযায়ী আগে রিটেনশন কোটার হার ১৫ শতাংশ কিংবা ৬০ শতাংশ জমা করা যেতো। আর তথ্যপ্রযুক্তি খাতে এ হার ছিল ৭০ শতাংশ। এখন রিটেনশন কোটা হিসাবে বৈদেশিক মুদ্রা জমার মাত্রা ৫০ শতাংশ কমিয়ে যথাক্রমে ৭ দশমিক ৫০, ৩০ ও ৩৫ শতাংশ করা হয়েছে, যা চলতি বছরের ৩১ ডিসেম্বর পর্যন্ত বলবত থাকবে।

কেন্দ্রীয় ব্যাংকের কর্মকর্তারা বলছেন, সরবরাহের ক্ষেত্রে রিটেনশন কোটার হার সম্পর্কে স্পষ্টীকরণের ফলে রফতানিকারকের জন্য প্রযোজ্য হারে রিটেনশন কোটা হিসাবে বৈদেশিক মুদ্রা সংরক্ষণ করা যাবে।

/জিএম/এমআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
প্রিয়জনকে মনের কথা জানাতে চিঠি উৎসব
প্রিয়জনকে মনের কথা জানাতে চিঠি উৎসব
আইসিটি ও ইনোভেশন অ্যাওয়ার্ডে ইউল্যাবের ৪ পুরস্কার
আইসিটি ও ইনোভেশন অ্যাওয়ার্ডে ইউল্যাবের ৪ পুরস্কার
রোমার মুখ থেকে জয় ছিনিয়ে নিলো রিয়াল, সিটির মাঠে পিএসজির গোল উৎসব
রোমার মুখ থেকে জয় ছিনিয়ে নিলো রিয়াল, সিটির মাঠে পিএসজির গোল উৎসব
ধর্মীয় অনুভূতিতে আঘাতের অভিযোগে পিটুনি, হাসপাতালে ভারসাম্যহীন যুবকের মৃত্যু
ধর্মীয় অনুভূতিতে আঘাতের অভিযোগে পিটুনি, হাসপাতালে ভারসাম্যহীন যুবকের মৃত্যু
সর্বাধিক পঠিত
নির্দেশনা প্রত্যাখ্যান, বিশ্ববিদ্যালয়ে গরু জবাইয়ের ঘোষণা দিলেন শিক্ষার্থীরা
নির্দেশনা প্রত্যাখ্যান, বিশ্ববিদ্যালয়ে গরু জবাইয়ের ঘোষণা দিলেন শিক্ষার্থীরা
পরিচালকের সঙ্গে রাত কাটানোর প্রস্তাব, সিনেমা ছাড়লেন নায়িকা
পরিচালকের সঙ্গে রাত কাটানোর প্রস্তাব, সিনেমা ছাড়লেন নায়িকা
মহানবী (সা.)-কে নিয়ে ফেসবুকে মন্তব্য: শ্রীলঙ্কান নাগরিকের মৃত্যুদণ্ড বাতিল করলো সৌদি
মহানবী (সা.)-কে নিয়ে ফেসবুকে মন্তব্য: শ্রীলঙ্কান নাগরিকের মৃত্যুদণ্ড বাতিল করলো সৌদি
২০ কোটি ডলারের রাজকীয় প্রকল্প এখন নির্জন ভৌতিক শহর
২০ কোটি ডলারের রাজকীয় প্রকল্প এখন নির্জন ভৌতিক শহর
বাংলাদেশের পারমাণবিক বিদ্যুৎ খাতে পরাশক্তির নজর 
বাংলাদেশের পারমাণবিক বিদ্যুৎ খাতে পরাশক্তির নজর