সিঙ্গাপুরের সঙ্গে বাণিজ্য সম্পর্ক বৃদ্ধির আশা সালমান এফ রহমানের

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৭ নভেম্বর ২০২২, ১৮:২২ আপডেট : ১৭ নভেম্বর ২০২২, ১৮:২২

সিঙ্গাপুরকে বাংলাদেশের বিভিন্ন খাতে অধিক বিনিয়োগের আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান ফজলুর রহমান এমপি। এদিকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশের উন্নয়নের ভূয়সী প্রশংসা করে সিঙ্গাপুরের পরিবহন ও বাণিজ্যমন্ত্রী এস ইশ্বরন দুই দেশের মধ্যে সহযোগিতার নতুন ক্ষেত্র উন্মোচনের ওপর জোর দিয়েছেন। বৃহস্পতিবার (১৭ নভেম্বর) বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা) ভবনের কনফারেন্স রুমে যৌথ বৈঠকের পর তারা এ কথা বলেন।

সাংবাদিকদের সালমান এফ রহমান বলেন, বাংলাদেশ ও সিঙ্গাপুর উভয় দেশের মধ্যে বাণিজ্য ও বিনিয়োগ উল্লেখযোগ্য হারে বৃদ্ধি এবং মুক্ত বাণিজ্য চুক্তি (এফটিএ) সম্পাদনের লক্ষ্যে এগিয়ে যাচ্ছে। লজিস্টিক্স ক্ষেত্রে সিঙ্গাপুরের দক্ষতা থেকে বাংলাদেশ বিভিন্নভাবে উপকৃত হতে পারে। সিঙ্গাপুর আমাদের পুরনো বন্ধু। আমাদের দেশের জ্বালানি খাতে তারা আগেই বিনিয়োগ করেছে। এবার প্রচলিত জ্বালানির পাশাপাশি নবায়নযোগ্য শক্তিতে বিনিয়োগ বাড়াতে আগ্রহের কথা বলেছে তারা। এতে বন্ধু প্রতীম দুই দেশের মধ্যে সহযোগিতার আরও নতুন দ্বার উন্মোচিত হবে।

অন্যদিকে, সিঙ্গাপুরের পরিবহন ও বাণিজ্যমন্ত্রী এস ইশ্বরন বলেন, বর্তমান বৈশ্বিক সংকট কাটিয়ে সামনের দিনে এগিয়ে যাওয়ার পথ তৈরি ও বাণিজ্য সুবিধা বৃদ্ধি এবং সিঙ্গাপুরের মাধ্যমে আসিয়ান দেশগুলোর সঙ্গে বাংলাদেশের  সম্পর্ক আরও জোরদারে বিষয়ে আমরা একমত পোষণ করেছি। এসব বিষয় এগিয়ে নেওয়ার ক্ষেত্রে দুই দেশের মধ্যে জয়েন্ট ওয়াকিং গ্রুপ তৈরির কাজ চলমান আছে।

এস ইশ্বরন আরও বলেন, উভয় দেশের বাণিজ্য, বিনিয়োগ এবং অর্থনৈতিক সহযোগিতা বৃদ্ধির যথেষ্ট সুযোগ রয়েছে। আইসিটি খাতে সিঙ্গাপুর বাংলাদেশের সঙ্গে কাজ করতে পারে। বাংলাদেশ পর্যটনসহ বিভিন্ন বিষয়ে আন্তর্জাতিক অঙ্গনে প্রচারণা বৃদ্ধি করতে পারে; যেখানে বাংলাদেশের বিপুল সম্ভাবনা রয়েছে।

বৈঠকে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা) এর নির্বাহী চেয়ারম্যান লোকমান হোসেন মিয়া, বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ (বেজা) এর নির্বাহী চেয়ারম্যান শেখ ইউসুফ হারুণ ও ঢাকায় নিযুক্ত সিঙ্গাপুরের হাই কমিশনারসহ দুই দেশের সরকারি পর্যায়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। 

 

/এসআই/এফএস/
সম্পর্কিত
ঋণ চাইছে বাংলাদেশ, কিন্তু বিনিয়োগকারীদের আস্থা ফিরবে কীভাবে?
সিঙ্গাপুরে কম খরচে বিশ্রামের ঠিকানা ওয়েলনেস সেন্টারে যেসব সুবিধা মিলবে
এশিয়ার এই রিভার সাফারি যেন আমাজনের জঙ্গল
সর্বশেষ খবর
বিয়ের দিনে জানাজা হলো তরুণ প্রকৌশলীর, চিকিৎসা নিয়ে অভিযোগ পরিবারের
বিয়ের দিনে জানাজা হলো তরুণ প্রকৌশলীর, চিকিৎসা নিয়ে অভিযোগ পরিবারের
কেন্দ্র থেকে তৃণমূল শিক্ষা নেবে, প্রধানমন্ত্রীর সিদ্ধান্ত সাধুবাদ যোগ্য: সারজিস আলম
কেন্দ্র থেকে তৃণমূল শিক্ষা নেবে, প্রধানমন্ত্রীর সিদ্ধান্ত সাধুবাদ যোগ্য: সারজিস আলম
বিএনপির অ্যাক্টিভিস্টরা বিপদে পড়েছেন: হাসনাত আবদুল্লাহ
বিএনপির অ্যাক্টিভিস্টরা বিপদে পড়েছেন: হাসনাত আবদুল্লাহ
আগামী বছর দেশে বিদ্যুৎ বিক্রির জায়গা থাকবে না: চিফ হুইপ
আগামী বছর দেশে বিদ্যুৎ বিক্রির জায়গা থাকবে না: চিফ হুইপ
সর্বাধিক পঠিত
সৌদিতে নজরুলের মৃত্যুদণ্ডের খবর শুনে ফুফুর মৃত্যু, কী ঘটেছিল জানালেন বাবা-মা
সৌদিতে নজরুলের মৃত্যুদণ্ডের খবর শুনে ফুফুর মৃত্যু, কী ঘটেছিল জানালেন বাবা-মা
শাহজালাল বিমানবন্দরের এমন রূপ কেউ কখনও দেখেননি আগে 
শাহজালাল বিমানবন্দরের এমন রূপ কেউ কখনও দেখেননি আগে 
সেনা সদস্যদের জীবনমান আরও উন্নত করতে ‘ওয়ান র‍্যাংক ওয়ান পেনশন’ বাস্তবায়ন প্রক্রিয়াধীন
সাভার ক্যান্টনমেন্টে প্রধানমন্ত্রী  সেনা সদস্যদের জীবনমান আরও উন্নত করতে ‘ওয়ান র‍্যাংক ওয়ান পেনশন’ বাস্তবায়ন প্রক্রিয়াধীন
‘আমি সাধারণ বিদেশি নই’: দেশ ছাড়ার নোটিশকে চ্যালেঞ্জ নায়ক ইমরান খানের
‘আমি সাধারণ বিদেশি নই’: দেশ ছাড়ার নোটিশকে চ্যালেঞ্জ নায়ক ইমরান খানের
আর্জেন্টাইন এমিলিয়ানো মার্টিনেজ কেমন আছেন
আর্জেন্টাইন এমিলিয়ানো মার্টিনেজ কেমন আছেন