রুগ্‌ণ শিল্পপ্রতিষ্ঠানের ঋণ হিসাব সমন্বয় করার নির্দেশ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৬ মার্চ ২০২৩, ২১:১৭আপডেট : ০৬ মার্চ ২০২৩, ২১:৫৩

উদ্যোক্তাদের ‘নিয়ন্ত্রণ বহির্ভূত’ কারণে রুগ্‌ণ হওয়া প্রতিষ্ঠান চিহ্নিত ও তালিকা করেছে শিল্প মন্ত্রণালয়। আর এই তালিকায় থাকা রুগ্‌ণ নন-টেক্সটাইল খাতের শিল্পপ্রতিষ্ঠানের মধ্যে ৫০ লাখ টাকার বেশি মূল ঋণ বিশিষ্ট ঋণ হিসাব সমন্বয় করার জন্য নির্দেশনা দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।

সোমবার (৬ মার্চ) বাংলাদেশ ব্যাংকের ব্যাংকিং প্রবিধি ও নীতি বিভাগ থেকে এ সংক্রান্ত একটি সার্কুলার জারি করে।

সার্কুলারে বলা হয়েছে, রুগ্‌ণ শিল্প প্রতিষ্ঠানগুলোর ঋণ পরিশোধ প্রক্রিয়া অধিকতর সহজ করতে এই সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। এতে সুদ মওকুফ (যদি থাকে) পরবর্তী ঋণ স্থিতির ওপর ব্যাংক সর্বোচ্চ কস্ট অব ফান্ড হারে সুদারোপ করতে পারবে। তবে সুদারোপকালে অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগ থেকে ২০০৮ সালের ফেব্রুয়ারিতে জারি করা নির্দেশনা বিবেচনায় নিয়ে সিদ্ধান্ত গ্রহণ করতে হবে।

আলোচ্য নীতিমালার আওতায় ডাউন পেমেন্ট বাবদ প্রয়োজনীয় অর্থ নগদে প্রদান করে গ্রাহক আগামী ৩০ জুনের মধ্যে সংশ্লিষ্ট ব্যাংক বরাবর আবেদন করতে হবে। নির্ধারিত সময় অতিক্রম করলে এই সংক্রান্ত আবেদন গ্রহণযোগ্য হবে না।

১৯৯১ সালের ব্যাংক কোম্পানি আইনের ৪৫ ধারায় প্রদত্ত ক্ষমতাবলে এ নির্দেশনা জারি করেছে কেন্দ্রীয় ব্যাংক; যা অবিলম্বে কার্যকর করা হবে।

/জিএম/এমএস/
সম্পর্কিত
বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের লেনদেন ব্যাংক ও এমএফএসের জন্য উন্মুক্ত করার সুপারিশ 
রাজধানীতে বাসা থেকে বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তার অর্ধগলিত মরদেহ উদ্ধার
‘ইসলামী ব্যাংকের চেয়ারম্যান খুরশীদ আলম ঋণখেলাপি নন, খেলাপি ঋণ স্ত্রীর প্রতিষ্ঠানের’ 
সর্বশেষ খবর
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
দুই দল গ্রামবাসীর সংঘর্ষে ৬২ জন আহত
দুই দল গ্রামবাসীর সংঘর্ষে ৬২ জন আহত
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান