রেমিট্যান্স প্রবাহে ঊর্ধ্বগতি, ১০ মাসে আয় ২৫ বিলিয়ন ডলার ছাড়ালো

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১২ মে ২০২৫, ১৩:৩১আপডেট : ১২ মে ২০২৫, ১৩:৩১

চলতি অর্থবছরের প্রথম ১০ মাসে প্রবাসী আয়ে বড় ধরনের ঊর্ধ্বগতি লক্ষ্য করা গেছে। গত বছরের জুলাই থেকে চলতি মাসের ৭ তারিখ পর্যন্ত সময়ে বৈদেশিক মুদ্রা আয় হয়েছে ২৫ হাজার ২৭৩ মিলিয়ন (২৫.২৭ বিলিয়ন) মার্কিন ডলার, যা আগের অর্থবছরের একই সময়ের তুলনায় ২৮.২ শতাংশ বেশি। ২০২৩-২৪ অর্থবছরের একই সময়ে রেমিট্যান্স এসেছিল ১৯ হাজার ৭২০ মিলিয়ন ডলার।

বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ হালনাগাদ তথ্যে দেখা গেছে, ২০২৫ সালের মে মাসের প্রথম সাত দিনে (১-৭ মে) রেমিট্যান্স এসেছে ৭৩৫ মিলিয়ন মার্কিন ডলার, যা আগের বছরের একই সময়ের তুলনায় ২২.৩ শতাংশ বেশি। ২০২৪ সালের ১-৭ মে রেমিট্যান্স এসেছিল ৬০১ মিলিয়ন ডলার।

কেন্দ্রীয় ব্যাংকের তথ্য অনুযায়ী ৭ মে এক দিনেই দেশে রেমিট্যান্স এসেছে ১১০ মিলিয়ন ডলার, যা প্রতিদিনের গড় হিসাবেও ইতিবাচক প্রবণতার ইঙ্গিত দেয়।

বিশ্লেষকরা বলছেন, হুন্ডির বিরুদ্ধে কঠোর পদক্ষেপ, ব্যাংকিং চ্যানেল সহজ করা এবং প্রণোদনার হার বজায় রাখাসহ সরকারের বিভিন্ন উদ্যোগের ফলে রেমিট্যান্স প্রবাহে এই গতি এসেছে। এই প্রবণতা অব্যাহত থাকলে অর্থনীতির বৈদেশিক মুদ্রার রিজার্ভেও ইতিবাচক প্রভাব পড়বে বলে ধারণা করছেন সংশ্লিষ্টরা।

/জিএম/আরআইজে/
সম্পর্কিত
মে মাসে রফতানি আয় ৪৪০ কোটি ডলার
বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের লেনদেন ব্যাংক ও এমএফএসের জন্য উন্মুক্ত করার সুপারিশ 
রাজধানীতে বাসা থেকে বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তার অর্ধগলিত মরদেহ উদ্ধার
সর্বশেষ খবর
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
ডেঙ্গুর চরম ঝুঁকিতে ঢাকা দক্ষিণ সিটির ২৭টি ওয়ার্ড
ডেঙ্গুর চরম ঝুঁকিতে ঢাকা দক্ষিণ সিটির ২৭টি ওয়ার্ড
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের