নগদ ও বোনাস লভ্যাংশ দেবে ইউনাইটেড ফিন্যান্জবাজারের তালিকাভুক্ত ইউনাইটেড ফিন্যান্স কোম্পানির পরিচালনা পর্ষদ ৩১ ডিসেম্বর, ২০১৫ পর্যন্ত সমাপ্ত অর্থবছরে শেয়ারহোল্ডারদের জন্য মোট ১৫ শতাংশ লভ্যাংশ ঘোষণা করেছে। এর মধ্যে ৫ শতাংশ নগদ এবং ১০ শতাংশ বোনাস শেয়ার লভ্যাংশ। ২০১৪ সালে কোম্পানিটি ১০ শতাংশ বোনাস শেয়ার লভ্যাংশ দিয়েছিল।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
ডিএসই সূত্রে আরও জানা যায়, কোম্পানির পরিচালনা পর্ষদ আগামী ২১ এপ্রিল ঢাকা লেডিস ক্লাব, ৩৬, ইস্কটন গ্রীণ রোড, ঢাকা ঠিকানায় বার্ষিক সাধারণ সভা (এজিএম) আহ্বান করেছে। এ জন্য রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে আগামী ১০ মার্চ।
সমাপ্ত অর্থবছরে কোম্পানির আর্থিক প্রতিবেদন অনুয়ায়ী কর পরবর্তী মুনাফা হয়েছে ৩৪ কোটি ৩২ লাখ ৫০ হাজার টাকা এবং শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ২ টাকা ২২ পয়সা। এছাড়া শেয়ার প্রতি সম্পদ মূল্য (এনএভি) দাঁড়িয়েছে ১৭ টাকা ৪৯ পয়সা।
১৯৯৪ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত হয় ইউনাইটেড ফিন্যান্স কোম্পানিটি। বর্তমান বাজারে কোম্পানিটির মোট ১৫ কোটি ৪২ লাখ ৮৯ হাজার ৫২০টি শেয়ার রয়েছে। যার মধ্যে পরিচালকদের কাছে ৪৪.২১ শতাংশ, প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের কাছে ১৮.৭ শতাংশ, বিদেশী বিনিয়োগকারীদের কাছে ৯ দশমিক ১০ শতাংশ এবং সাধারণ বিনিয়োগকারীদের কাছে ২৭.৯৯ শতাংশ শেয়ার রয়েছে।
/এসএনএইচ








