অবসায়নে যাচ্ছে এইমস ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ড

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৮ ফেব্রুয়ারি ২০১৬, ১৬:২৮আপডেট : ১৮ ফেব্রুয়ারি ২০১৬, ১৬:২৮

মিউচ্যুয়াল ফান্ড পুঁজিবাজারের তালিকাভুক্ত এইমস ফার্স্ট গ্যারান্টেড মিউচ্যুয়াল ফান্ডের ট্রাস্টি প্রতিষ্ঠানকে আগামী ১৪ দিনের মধ্যে ফান্ডটিকে অবসায়ন করার নির্দেশ দিয়েছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।
ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই)সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা যায়, গত বুধবার সংশ্লিষ্ট ট্রাস্টি প্রতিষ্ঠানকে এ সংক্রান্ত একটি চিঠি দিয়েছে নিয়ন্ত্রক সংস্থা।
ফান্ডটির ব্যবস্থাপক হিসাবে এইমস অব বাংলাদেশ, আর ট্রাস্টি প্রতিষ্ঠান হিসেবে দায়িত্ব পালন করছে বাংলাদেশ জেনারেল ইন্স্যুরেন্স কোম্পানি (বিজিআইসি)।
বিএসইসির নির্দেশনায় বলা হয়েছে, ৩১ ডিসেম্বর ২০১৫ সালের মধ্যে ফান্ডটিকে অবসায়নের নির্দেশনা দেওয়া হয়েছিল। কিন্তু একজন ইউনিটহোল্ডারের আবেদনের কারণে বিএসইসির নির্দিশনাকে স্থগিত করে হাইকোর্ট। অবসায়ন কার্যক্রম চলাকালীন নির্ধারিত সময়সীমার ১৪ দিন আগে হাইকোর্টের আপিল বিভাগ এই স্থিতিবস্থা জারি করে। তাতে নির্ধারিত অবসায়ন কার্যক্রম থেমে যায়।
প্রসঙ্গত, মেয়াদি মিউচ্যুয়াল ফান্ডের মেয়াদ শেষে তার অবসায়ন অথবা বে-মেয়াদি ফান্ডে রূপান্তর করার সুযোগ রেখে গত বছর একটি গাইডলাইন প্রকাশ করে পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বিএসইসি। গাইডলাইন অনুসারে, মেয়াদ শেষের ৬ মাস আগে ইউনিটহোল্ডারদের নিয়ে বিশেষ সভার আয়োজন করবে সংশ্লিষ্ট ফান্ডের ট্রাস্টি। আর এসভায় উপস্থিত ইউনিটহোল্ডারদের মতামতের ভিত্তিতে ঠিক করা হবে সংশ্লিষ্ট ফান্ড বন্ধ করে দেওয়া হবে না কি সেটিকে বে-মেয়াদি ফান্ডে রূপান্তর করা হবে।
/এসএনএইচ

সম্পর্কিত
মধ্যপ্রাচ্য সংকটে বাড়ছে তেলের দাম, প্রযুক্তির জোয়ারে চাঙ্গা শেয়ারবাজার
সর্বস্ব হারিয়েও কেন মানুষ শেয়ারবাজার ছাড়ে না
আলোচিত ব্যবসায়ী খুশি হয়ে স্ত্রীকে শেয়ার উপহার দিলেন 
সর্বশেষ খবর
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম