ছোলার কেজি ৯০ টাকা, আরও কমানোর দাবি ক্রেতাদের

জুবায়ের আহমেদ
২৩ মার্চ ২০২৩, ২২:৫৭আপডেট : ২৩ মার্চ ২০২৩, ২২:৫৭

এক মাস আগে ছোলার দাম বৃদ্ধি পাওয়াতেই ক্রেতাদের আশঙ্কা ছিল রমজান আসতে আসতে আরও কয়েক দফা হয়তো বাড়বে। ফলে ইফতারে ছোলার ব্যবহার কমিয়ে আনারও চিন্তা করেছিলেন অনেকে। তবে ছোলার মূল্য বৃদ্ধির শঙ্কা দূর হয়েছে, পাশাপাশি এক সপ্তাহের ব্যবধানে মূল্যও কমেছে।

বৃহস্পতিবার (২৩ মার্চ) সরজমিন রাজধানীর কয়েকটি বাজার ঘুরে দেখা যায় ছোলা কেজি প্রতি ৯০ টাকা করে বিক্রি হচ্ছে। যা দুই সপ্তাহ আগেও ৯৫ টাকা করে বিক্রি হতো। এছাড়া মূল্য অপরিবর্তিত রয়েছে খেসারির ডাল ও বেসনের। বাজারে এই দুটি পণ্য বিক্রি হচ্ছে ৮০ টাকা কেজি দরে। তবে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ এর মূল্য তালিকা অনুসারে মান ভেদে ছোলার দাম কেজি প্রতি ৮০ থেকে ৯০ টাকা। মসুর ডাল ৬০ টাকা কেজি।

দোকানিদের সঙ্গে কথা বলে জানা যায়, ভারতীয় ছোলার সরবরাহ বাজারে বেড়ে যাওয়ায় দাম স্থিতিশীল রয়েছে।

মিরপুর-১১ মোহম্মদিয়া মার্কেটের মুদি দোকানি মুন্না বললেন, ‘ডাল-ছোলার দাম শবেবরাতের পর বেড়েছিল। কিন্তু এখন আবার ৫ টাকা কম। বাজারে ভারতের ছোলা ঢুকছে, এই কারণে দাম কমছে।’

দাম আরও কিছুটা কমতে পারার আভাস দিয়ে তিনি বলেন, ‘বাজারে ছোলা যথেষ্ট আছে। আরও আসলে তখন টান পড়ার কোনও সুযোগ নাই। দাম এরকমই থাকবে আরও কিছুদিন।’

শুক্রবাদ এলাকার আরেক বিক্রেতা আল-আমিন বলেন, ‘চাহিদা অনুযায়ী বাজারে ছোলা আছে। দাম গত সাপ্তাহের চেয়েও কম। কয়েকদিন ধরেই ভারতের ছোলা বাজারে আসতেছে।’

তবে ছোলার ৯০ টাকা দামকেও স্বস্তিদায়ক মনে করছেন না ক্রেতারা। মিরপুর-১১তে বাজার করতে আসা ক্রেতা আবদুস সালাম বলেন, ‘সব জিনিসের দাম কেজিতে প্রায় ১০০ টাকা পড়ে যায়। হয়তো দশ টাকা কম বেশি। তাহলে বাজারে জিনিসপত্র মানুষের সামর্থের ভেতর কেমনে থাকে! রোজার প্রত্যেকটা আইটেমের দাম হওয়া উচিত কেজিতে ৫০টাকা করে।’

/জেডএ/আরআইজে/
সম্পর্কিত
জুমাতুল বিদা আজ, বিদায় নিচ্ছে পবিত্র রমজান
ঈদের ছুটিতে ১০ লাখ পর্যটক বরণে প্রস্তুত কক্সবাজার
রোজাদার কর্মচারীর প্রতি নিয়োগকর্তার দায়িত্ব
সর্বশেষ খবর
জ্বালানি তেলের বর্ধিতমূল্য প্রত্যাহারের দাবী যাত্রী কল্যাণ সমিতির
জ্বালানি তেলের বর্ধিতমূল্য প্রত্যাহারের দাবী যাত্রী কল্যাণ সমিতির
সংসদের চিঠি পেলে গাজী নজরুলের বিষয়ে ব্যবস্থা নেবে ইসি
সংসদের চিঠি পেলে গাজী নজরুলের বিষয়ে ব্যবস্থা নেবে ইসি
‘আইন সবার জন্য সমান হওয়া উচিত’
‘আইন সবার জন্য সমান হওয়া উচিত’
রিহ্যাব সভাপতি আফজালের পদ শূন্য ঘোষণার আদেশ স্থগিত
রিহ্যাব সভাপতি আফজালের পদ শূন্য ঘোষণার আদেশ স্থগিত
সর্বাধিক পঠিত
নিউইয়র্কের উদ্দেশে ঢাকা ছাড়লেন প্রধানমন্ত্রী, সফরসঙ্গী কারা?
নিউইয়র্কের উদ্দেশে ঢাকা ছাড়লেন প্রধানমন্ত্রী, সফরসঙ্গী কারা?
‘নিজেকে শেষ করার’ আগে চিরকুটে কষ্টের কথা লিখে গেছেন মরিয়ম
‘নিজেকে শেষ করার’ আগে চিরকুটে কষ্টের কথা লিখে গেছেন মরিয়ম
এমপি গাজী নজরুল ও তার প্রথম স্ত্রী পুলিশি হেফাজতে
এমপি গাজী নজরুল ও তার প্রথম স্ত্রী পুলিশি হেফাজতে
সরকারি চাকরিজীবীর মৃত্যুতে আজীবন পেনশন পাবেন স্ত্রী বা স্বামী, তবে....
সরকারি চাকরিজীবীর মৃত্যুতে আজীবন পেনশন পাবেন স্ত্রী বা স্বামী, তবে....
অপ্রতিম হত্যা: আদালতে স্বীকারোক্তি দিয়ে যা জানিয়েছে তিন আসামি 
অপ্রতিম হত্যা: আদালতে স্বীকারোক্তি দিয়ে যা জানিয়েছে তিন আসামি