ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে আমরা যেতে চাই: জসিম উদ্দিন

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৪ জুলাই ২০২৩, ১৬:৫৩ আপডেট : ১৪ জুলাই ২০২৩, ১৭:১০

এফবিসিসিআই সভাপতি মো. জসিম উদ্দিন বলেছেন, ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে আমরা যেতে চাই। এ বিষয় নিয়ে আমরা একটা রিপোর্ট তৈরি করেছি, যা আগামীকাল (শনিবার) প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে হস্তান্তর করবো। তিনি জানান, এফবিসিসিআইর আয়োজনে স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে ব্যবসায়ী সম্মেলন অনুষ্ঠিত হবে শনিবার। এ সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে বেসরকারি খাতের অবদান, বর্তমান প্রেক্ষাপট ও করণীয় নিয়ে এই সম্মেলন অনুষ্ঠিত হবে।

শুক্রবার (১৪ জুলাই) মতিঝিলের এফবিসিসিআই বোর্ড রুমে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান এফবিসিসিআই সভাপতি মো. জসিম উদ্দিন। তিনি বলেন, এই সম্মেলনে স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে বেসরকারি খাত কী ভূমিকা রাখবে, সেসব বিষয় নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনা হবে। এই সম্মেলনে সারা দেশে আমাদের ব্যবসায়ীদের যত অ্যাসোসিয়েশন আছে, চেম্বার আছে তারা সবাই অংশগ্রহণ করবেন এবং ব্যবসায়িক বিভিন্ন দিক আলোচনায় তুলে ধরা হবে।

মো. জসিম উদ্দিন বলেন, কিছু দিন আগে আমরা যে বড় পরিসরে আন্তর্জাতিক বিজনেস সামিট করেছিলাম সেখানকার আলোচনা, পরামর্শ, সিদ্ধান্ত, সামিটের প্রাপ্তির বিষয়গুলো আগামীকালের সম্মেলনে তুলে ধরা হবে। এসব বিষয় নিয়ে আমরা একটা রিপোর্ট তৈরি করেছি, যা আগামীকাল প্রধানমন্ত্রীর কাছে হস্তান্তর করবো। ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে আমরা যেতে চাই, সেখানে যেসব সম্ভাবনা আছে, বাধা আছে সেই বিষয়গুলো এই রিপোর্টে সংযুক্ত থাকবে। সেই সঙ্গে সম্মেলনে ব্যবসায়ীরা তাদের অভিমত, সুবিধা-অসুবিধার বিষয়গুলো তুলে ধরবেন।

স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে বেসরকারি খাতের অবদান, বর্তমান প্রেক্ষাপট ও করণীয় নিয়ে আলোচনা হবে এই সম্মেলনে।

প্রধানমন্ত্রীর পাশাপাশি সম্মেলনে বাণিজ্যমন্ত্রী টিপু মুনশী এবং প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বলেও জানান মো. জসিম উদ্দিন। এছাড়াও আমন্ত্রিত অতিথি হিসেবে ব্যবসায়ী নেতা, বিভিন্ন চেম্বার, অ্যাসোসিয়েশনের প্রতিনিধি, সরকারের উচ্চপদস্থ কর্মকর্তাসহ দেশের শীর্ষ ব্যবসায়ীরা উপস্থিত থাকবেন বলে জানান তিনি।

সংবাদ সম্মেলনে এফবিসিসিআইর সাবেক সভাপতি এ কে আজাদ, বর্তমান সিনিয়র সহসভাপতি মোস্তফা আজাদ চৌধুরী বাবু, সহসভাপতি এম এ মোমেন, সালাউদ্দিন আলমগীর, মো. হাবীব উল্লাহ ডন, এইচএসবিসি বাংলাদেশের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. মাহবুব উর রহমান, এফবিসিসিআই পরিচালকরা ও ব্যবসায়ী নেতারা উপস্থিত ছিলেন।

/জিএম/আরআইজে/এমওএফ/
সম্পর্কিত
স্থানীয় নির্বাচনে প্রভাব বা প্রশাসনিক হস্তক্ষেপ বরদাশত করা হবে না: চিফ হুইপ
ঢাবির ৫৪তম সমাবর্তনে থাকবেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী
উন্নয়ন প্রকল্পের প্রতিটি পয়সার যথাযথ ব্যবহারের নির্দেশ প্রধানমন্ত্রীর
সর্বশেষ খবর
আলোচনা না হওয়ায় বন্দরে গণ-অনশন, দাবি চুক্তি বাতিল
আলোচনা না হওয়ায় বন্দরে গণ-অনশন, দাবি চুক্তি বাতিল
মুক্তার ‘অসম সমীকরণ’, আসছে সমরজিৎ-প্রিয়াংকার ‘মায়াবী জ্যোৎস্না রাতে’
মুক্তার ‘অসম সমীকরণ’, আসছে সমরজিৎ-প্রিয়াংকার ‘মায়াবী জ্যোৎস্না রাতে’
সংসারের হিসাব মেলাতে নিত্যদিনের খরচে কাটছাঁট
সংসারের হিসাব মেলাতে নিত্যদিনের খরচে কাটছাঁট
পেটের মেদ ঝরাতে নিয়মিত করুন তিন যোগাসন
পেটের মেদ ঝরাতে নিয়মিত করুন তিন যোগাসন
সর্বাধিক পঠিত
বিএনপির এমপির ছেলে-ভগ্নিপতি-ভাগনের বউ পেলেন সারের ডিলারশিপ, ডিসি বললেন ‘কমিটির তালিকা’ 
বিএনপির এমপির ছেলে-ভগ্নিপতি-ভাগনের বউ পেলেন সারের ডিলারশিপ, ডিসি বললেন ‘কমিটির তালিকা’ 
জয়ের বিরুদ্ধে সাক্ষ্য, উঠে এলো আ.লীগ সরকারের সিদ্ধান্তের দুই অভিনেতার নাম
জয়ের বিরুদ্ধে সাক্ষ্য, উঠে এলো আ.লীগ সরকারের সিদ্ধান্তের দুই অভিনেতার নাম
রাশেদ খাঁনের দুঃখ প্রকাশ 
রাশেদ খাঁনের দুঃখ প্রকাশ 
১০ বছর পর খুলছে ওসমানী উদ্যান
১০ বছর পর খুলছে ওসমানী উদ্যান
ভুলত্রুটির জন্য সবার কাছে ক্ষমা চেয়ে রাজনীতি ছাড়লেন ছাত্রদল নেতা
ভুলত্রুটির জন্য সবার কাছে ক্ষমা চেয়ে রাজনীতি ছাড়লেন ছাত্রদল নেতা