রাশিয়ার ঋণ পরিশোধে চীনের ব্যাংকে অ্যাকাউন্ট খুলতে চায় সরকার

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৪ আগস্ট ২০২৩, ১৭:৩৩আপডেট : ১৪ আগস্ট ২০২৩, ১৭:৪৫

রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের জন্য রাশিয়ার দেওয়া ঋণ পরিশোধে চীনের পিপলস ব্যাংক অব চায়নায় হিসাব খুলতে যাচ্ছে সরকার। বাংলাদেশ ব্যাংককে এ বিষয়ে পদক্ষেপ নিতে গত ৭ আগস্ট চিঠি দিয়েছে সরকারের অর্থনৈতিক সম্পর্ক বিভাগ (ইআরডি)।

চিঠিতে বলা হয়েছে, বাংলাদেশ ও রাশিয়ার মধ্যে সই হওয়া আন্ত-সরকার ঋণচুক্তির সংশোধনী বাস্তবায়নের জন্য ব্যাংক অব চায়নায় হিসাব খোলা অতি জরুরি। চুক্তি স্বাক্ষরের অনুমতি সংক্রান্ত সারসংক্ষেপ প্রধানমন্ত্রী অনুমোদন করেছেন।

ইআরডির উপসচিব মুহাম্মদ জাহাঙ্গীর আলমের সই করা চিঠিতে চীনা ব্যাংকে হিসাব খোলার বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য বাংলাদেশ ব্যাংককে অনুরোধ করা হয়।

জানা গেছে, সরকার রাশিয়ার ঋণ চীনা মুদ্রা ইউয়ানে পরিশোধ করতে চায়। এ ব্যবস্থায় বাংলাদেশ চীনকে মার্কিন ডলার সরবরাহ করবে। চীন সেই অর্থ রুবলে রূপান্তর করে রাশিয়াকে পরিশোধ করবে।

প্রসঙ্গত, ২ হাজার ৪০০ মেগাওয়াট ক্ষমতার রূপপুর বিদ্যুৎকেন্দ্রে রাশিয়া সরকার ঋণ দিয়েছে ১ হাজার ১৩৮ কোটি মার্কিন ডলার (১১ দশমিক ৩৮ বিলিয়ন), যা বাংলাদেশি মুদ্রায় ১ লাখ ২৩ হাজার কোটি টাকার বেশি (ডলারপ্রতি ১০৮ টাকা ধরে)। এটিই বাংলাদেশের সবচেয়ে বড় অবকাঠামো প্রকল্প।

/জিএম/এফএস/এমওএফ/
সম্পর্কিত
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
হঠাৎ রেমিট্যান্স আসা কমে গেলো
সর্বশেষ খবর
শুরু হচ্ছে প্রাথমিকের শিক্ষার্থীদের ড্রেস ও জুতা বিতরণ
শুরু হচ্ছে প্রাথমিকের শিক্ষার্থীদের ড্রেস ও জুতা বিতরণ
সেই কুমির ফেরত চান মাজারের খাদেম যুবদল নেতা
সেই কুমির ফেরত চান মাজারের খাদেম যুবদল নেতা
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী