ছেলেকে ১ কোটি ৩০ লাখ শেয়ার উপহার দিচ্ছেন মির্জা আব্বাস

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১২ সেপ্টেম্বর ২০২৩, ১৮:১৬আপডেট : ১২ সেপ্টেম্বর ২০২৩, ১৯:০৫

বিএনপির স্থায়ী কমিটির সদস্য এবং ঢাকা ব্যাংকের প্রতিষ্ঠাতা মির্জা আব্বাস উদ্দিন আহমেদ তার ছেলে মির্জা ইয়াসির আব্বাসকে ব্যাংকের ১ কোটি ৩০ লাখ শেয়ার উপহার হিসেবে দেওয়ার ঘোষণা দিয়েছেন। ঢাকা স্টক এক্সচেঞ্জ সূত্র এই তথ্য জানিয়েছে।

ঢাকা স্টক এক্সচেঞ্জের মাধ্যমে তিনি জানিয়েছেন, আগামী ৩০ দিনের মধ্যে শেয়ার দেওয়ার প্রক্রিয়াটি স্টক এক্সচেঞ্জের ট্রেডিং প্ল্যাটফর্মের বাইরে কার্যকর করা হবে। মির্জা ইয়াসির আব্বাস বর্তমানে ব্যাংকটির পরিচালক পদে রয়েছেন। ব্যাংকটির ২০২২ সালের বার্ষিক প্রতিবেদন অনুসারে, মির্জা ইয়াসিরের কাছে ব্যাংকটির ৩ কোটি ৪৯ লাখ বা ৩.৬৮% শেয়ার রয়েছে।

এদিকে মার্কেন্টাইল ব্যাংকের উদ্যোক্তা ইঞ্জিনিয়ার মনিরুজ্জামান তার স্ত্রী সুলতানা ফেরদৌসি বেগমকে হাতে থাকা ব্যাংকটির ১৫ লাখ ৩০ হাজার শেয়ারের মধ্যে ৫ লাখ ৩০ হাজার শেয়ার উপহার হিসেবে দেবেন। আগামী ৩০ কর্মদিবসের মধ্যে এ শেয়ার তার বেনিফিশিয়ারি ওনার্স (বিও) হিসাব থেকে স্থানান্তর করবেন, যা ৭ সেপ্টেম্বর থেকে কার্যকর।

অপরদিকে ইউসিবিএলের উদ্যোক্তা হাজী আবু কালাম হাতে থাকা ব্যাংকটির ১ কোটি ১৫ লাখ শেয়ার তার ছেলে মোহাম্মদ নাসিম কামালকে দিয়েছেন। গত ৪ সেপ্টেম্বর পর্যন্ত সময়ে পূর্ব ঘোষণা অনুসারে নিজের বিও অ্যাকাউন্ট থেকে শেয়ার স্থানান্তর সম্পন্ন করেছেন।

/জিএম/এমএস/এমওএফ/
সম্পর্কিত
মধ্যপ্রাচ্য সংকটে বাড়ছে তেলের দাম, প্রযুক্তির জোয়ারে চাঙ্গা শেয়ারবাজার
মির্জা আব্বাসকে দেখতে মালয়েশিয়ার হাসপাতালে জামায়াতের সেক্রেটারি জেনারেল
সর্বস্ব হারিয়েও কেন মানুষ শেয়ারবাজার ছাড়ে না
সর্বশেষ খবর
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে