সবার আগে মূল্যস্ফীতি কমানোর পরামর্শ দিলেন আহসান এইচ মনসুর

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৭ সেপ্টেম্বর ২০২৩, ২৩:৩৮আপডেট : ২৭ সেপ্টেম্বর ২০২৩, ২৩:৩৮

মূল্যস্ফীতির চাপ, ডলারের বাজারে অস্থিতিশীলতা এবং লাগামহীন খেলাপি ঋণ এখন অর্থনীতির জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ হলেও বর্তমান পরিস্থিতিতে সবার আগে মূল্যস্ফীতি কমানোর পরামর্শ দিয়েছেন পলিসি রিসার্চ ইনস্টিটিউটের (পিআরআই) নির্বাহী পরিচালক আহসান এইচ মনসুর। তার মতে মূল্যস্ফীতি কমাতে পারলে এমনিতেই ডলার বাজার স্থিতিশীল হয়ে যাবে।

বুধবার (২৭ সেপ্টেম্বর) বাংলাদেশ ব্যাংকে আয়োজিত এক বৈঠকে এসব পরামর্শ দেন এ অর্থনীতিবিদ।

বৈঠক শেষে বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র মো. মেজবাউল হক বলেন, মূল্যস্ফীতি, ডলারের দামের অস্থিতিশীলতা এবং খেলাপি ঋণ এসময়ের সবচেয়ে বড় চ্যালেঞ্জ। তাই সবার আগে মূল্যস্ফীতি কমানোর পরামর্শ দিয়েছেন পিআরআই নির্বাহী পরিচালক। নতুন করে টাকা ছাপিয়ে সরকারকে ঋণ না দেওয়ার ওপর জোর দেন এই অর্থনীতিবিদ। এর আগে অর্থনীতিবিদ ওয়াহিদ উদ্দিন মাহমুদও টাকা ছাপিয়ে সরকারকে ঋণ না দেওয়ার পরামর্শ দেন। বুধবারের  বৈঠকে কেন্দ্রীয় ব্যাংকের পক্ষ থেকে তাকে জানানো হয়, এখন জমি অধিগ্রহণসহ বিভিন্ন খাতে খরচ কমিয়েছে সরকার। তাই বাংলাদেশ ব্যাংক থেকে এখন আর টাকা নেওয়ার প্রয়োজন হচ্ছে না। সরকার বাংলাদেশ ব্যাংক থেকে এখন ঋণও নিচ্ছে না। তবে প্রয়োজন হলে এখন বাণিজ্যিক ব্যাংক থেকে ঋণ নিতে পারবে সরকার।

এর আগে গত ২১ সেপ্টেম্বর তত্ত্বাবধায়ক সরকারের সাবেক অর্থনৈতিক উপদেষ্টা ওয়াহিদ উদ্দিন মাহমুদের সঙ্গে বৈঠক করেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর আব্দুর রউফ তালুকদার।

ভবিষ্যতে আরও অর্থনীতিবিদ, ইকোনমিক রিপোর্টার্স ফোরাম, চেম্বার অব কমার্স এবং অর্থনৈতিক খাতের বিভিন্ন ব্যক্তিদের সঙ্গে আলাপ-আলোচনা পর্যায়ক্রমে চলতে থাকবে বলেও জানিয়েছেন মুখপাত্র মো. মেজবাউল হক।

বুধবার অপর এক বৈঠকে ব্যাংক খাতে সুশাসন ফেরাতে কঠোর বার্তা দিয়েছেন গভর্নর আবদুর রউফ তালুকদার। বিভিন্ন ব্যাংকের পর্ষদে থাকা পর্যবেক্ষকদের উদ্দেশ্যে তিনি বলেন, ব্যাংকের আর্থিক অবস্থা অবশ্যই উন্নতি করতে হবে। যেটা নিশ্চিত করতে হবে ব্যাংকের ম্যানেজমেন্ট এবং পর্ষদের মাধ্যমেই। বাংলাদেশ ব্যাংকের পক্ষ থেকে কোনও শিথিলতা দেখানো হবে না।

 

/জিএম/এমএস/
সম্পর্কিত
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
‘ক্রিয়েটিভ ইকোনমি’ কী, কেন এত গুরুত্ব দিচ্ছে সরকার 
হঠাৎ রেমিট্যান্স আসা কমে গেলো
সর্বশেষ খবর
হাদি হত্যা নিয়ে মন্তব্যের জের, মমতার বিরুদ্ধে মামলা
হাদি হত্যা নিয়ে মন্তব্যের জের, মমতার বিরুদ্ধে মামলা
তীব্র গরমে ৪ জনের মৃত্যু
তীব্র গরমে ৪ জনের মৃত্যু
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
মধ্যপ্রাচ্যের তিন যুদ্ধবিরতিকেই কেন যুদ্ধ মনে হচ্ছে
মধ্যপ্রাচ্যের তিন যুদ্ধবিরতিকেই কেন যুদ্ধ মনে হচ্ছে
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি