ভূমিকম্প ও অগ্নিকাণ্ড বিষয়ে জনসচেতনতা বাড়াতে এফবিসিসিআই’র মহড়া

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৪ অক্টোবর ২০২৩, ০২:০৮আপডেট : ০৪ অক্টোবর ২০২৩, ০২:০৮

ভূমিকম্প ও অগ্নিকাণ্ড নিয়ে জনসচেতনতা বাড়ানোর লক্ষ্যে বাংলাদেশ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদফতর ও এফবিসিসিআই সেইফটি কাউন্সিলের সহযোগিতায় একটি মহড়া অনুষ্ঠিত হয়েছে। আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস ২০২৩ উদযাপন উপলক্ষে মঙ্গলবার (৩ অক্টোবর) দুপুরে এফবিসিসিআইর হাটখোলা ভবন প্রাঙ্গনে এ মহড়ার আয়োজন করে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়। বাংলাদেশ ফায়ার সার্ভিস ও এফবিসিসিআই'র কর্মকর্তা-কর্মচারীরা এতে অংশ নেন।

মহড়ার মাধ্যমে ভূমিকম্প ও অগ্নিকাণ্ডের সময় কোনও ভবন থেকে মানুষ ও তাদের সম্পদ সুরক্ষিত রাখার প্রক্রিয়া ও সর্বসাধারনের করণীয় ফুটিয়ে তোলা হয়।  

এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপস্থিত ছিলেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সচিব মো. কামরুল হাসান। বিশেষ অতিথি হিসেবে এফবিসিসিআইর সহসভাপতি মো. আনোয়ার সাদাত সরকার, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদফতরের পরিচালক (অপারেশন ও মেনটেইন্যান্স) লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ তাজুল ইসলাম চৌধুরী, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব এবিএম সফিকুল হায়দার, এফবিসিসিআই মহাসচিব মো. আলমগীর, ইনোভেশন অ্যান্ড রিসার্চ সেন্টারের প্রধান নির্বাহী কর্মকর্তা বিকর্ণ কুমার ঘোষসহ এফবিসিসিআইর পরিচালকরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এফবিসিসিআই'র সাবেক সিনিয়র সহ-সভাপতি এবং এফবিসিসিআই ইনোভেশন অ্যান্ড রিসার্চ সেন্টারের সিনিয়র ভাইস চেয়ারম্যান মোস্তফা আজাদ চৌধুরী বাবু।

মহড়া শেষে অনুষ্ঠিত ভবনটির এফবিসিসিআই ইনোভেশন অ্যান্ড রিসার্চ সেন্টারে আয়োজিত এক আলোচনা সভায় দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সচিব মো. কামরুল হাসান বলেন, বাংলাদেশের ভৌগোলিক অবস্থানের কারণে প্রতিবছর কোনও না কোনও দুর্যোগ মোকাবিলা করতে হয়। তবে ঘূর্ণিঝড় ও বন্যার পূর্বাভাস কিছুদিন আগে দেওয়া সম্ভব হলেও অগ্নিকাণ্ডের পূর্বাভাস হয় না। এক্ষেত্রে ব্যাপক আকারে সর্বসাধারণের সচেতনতা গড়ে তুলতে হবে। দেশের প্রতিটি নাগরিকের জীবন অত্যন্ত মূল্যবান। তাদের জীবন রক্ষায় সরকার সবরকম কাজ করছে ও করবে।

সভাপতির বক্তব্যে এফবিসিসিআই ইনোভেশন অ্যান্ড রিসার্চ সেন্টারের সিনিয়র ভাইস চেয়ারম্যান মোস্তফা আজাদ চৌধুরী বাবু বলেন, এই সেন্টারের মাধ্যমে নতুন নতুন উদ্যোক্তা তৈরি হবে, অনেকে প্রশিক্ষণ নিতে আসবে। ভবনের অনেকগুলো ফ্লোরের কাজ চলমান রয়েছে, প্রয়োজনীয় তহবিলও রয়েছে। ভবনের কোনও ত্রুটি থাকলে ফায়ার ডিফেন্স ও এফবিসিসিআই সেইফটি কাউন্সিলের সহযোগিতায় সেগুলো সমাধান করা হবে বলে জানান তিনি।

এর আগে স্বাগত বক্তব্যে এফবিসিসিআইর সহসভাপতি মো. আনোয়ার সাদাত সরকার বলেন, এই মহড়া থেকে অর্জিত জ্ঞান ও অভিজ্ঞতা মাধ্যমে শুধু এফবিসিসিআইর কর্মকর্তা কর্মচারীরাই উপকৃত হবে না, সারাদেশের সব ব্যবসা-বাণিজ্য সংশ্লিষ্ট সবাই উপকৃত হবে।

/জিএম/এফএস/
সম্পর্কিত
এফবিসিসিআইয়ে ব্যবসায়ী প্রশাসক নিয়োগের আশ্বাস, কর্মসূচি স্থগিত
করমুক্ত আয়সীমা ৫ লাখে উন্নীত করার প্রস্তাব এফবিসিসিআই’র
টাকার অবমূল্যায়নের বিপক্ষে এফবিসিসিআই
সর্বশেষ খবর
দায়িত্ব ছাড়া প্রসঙ্গে হুমায়ুন রশিদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়া প্রসঙ্গে হুমায়ুন রশিদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
প্রধানমন্ত্রীর কার্যালয়ের লাল টেলিফোনের তার চুরি, গ্রেফতার ২
প্রধানমন্ত্রীর কার্যালয়ের লাল টেলিফোনের তার চুরি, গ্রেফতার ২
কর্মকর্তাদের কলম বিরতির নির্দেশনা নেই: ইসলামী ব্যাংকের ভারপ্রাপ্ত এমডি
কর্মকর্তাদের কলম বিরতির নির্দেশনা নেই: ইসলামী ব্যাংকের ভারপ্রাপ্ত এমডি
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী