বাংলাদেশ ব্যাংকের মনোগ্রাম ব্যবহার করে প্রতারণা, সতর্কতা জারি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৩ নভেম্বর ২০২৩, ২২:০৬আপডেট : ২৩ নভেম্বর ২০২৩, ২২:০৬

বাংলাদেশ ব্যাংকের নাম ও মনোগ্রাম ব্যবহার করে দেওয়া হচ্ছে বিজ্ঞাপন। মানুষকে সহজ শর্তে, কম সুদে ঋণের প্রলোভন দেখাচ্ছে মোবাইল অ্যাপস, ভিডিও ও সোশ্যাল মিডিয়ায়। এসব প্রতারণায় বিভ্রান্ত না হওয়ার জন্য সাধারণ মানুষকে পরামর্শ দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।

বৃহস্পতিবার (২৩ নভেম্বর) বাংলাদেশ ব্যাংক এ বিষয়ে জরুরি সতর্কতা বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। বিজ্ঞপ্তিতে বাংলাদেশ ব্যাংক জানায়, বাংলাদেশ ব্যাংকের নাম, মনোগ্রাম বা লোগো ব্যবহার করে কিছু মোবাইল অ্যাপস, ভিডিও ও সোশ্যাল মিডিয়ায় সাধারণ জনগণকে কম সুদে ঋণ বা সহজ ঋণ প্রদানের বিজ্ঞপ্তি প্রচার করা হচ্ছে। উল্লেখ্য, বাংলাদেশ ব্যাংক জনগণকে কোনও প্রকার ঋণ প্রদান করে না। এ বিষয়ে বিভ্রান্ত না হওয়ার জন্য সবাইকে অনুরোধ করা যাচ্ছে।

এ প্রসঙ্গে বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র মো. মেজবাউল হক বলেন, ‘সম্প্রতি লক্ষ্য করা যাচ্ছে ফেসবুকসহ বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় সহজ শর্তে কম সুদে ঋণের বিজ্ঞাপন দেওয়া হচ্ছে। যেখানে বাংলাদেশ ব্যাংকের নাম, মনোগ্রাম ব্যবহার করছে। বিষয়টি আমাদের নজরে এসেছে। এসব প্রলোভনের বিজ্ঞাপন দেখে কেউ যেন তাদের সঙ্গে লেনদেন না করে তার জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। কারণ এসব প্রলোভন দেখিয়ে সাধারণ মানুষের টাকা হাতিয়ে নেওয়ার সম্ভাবনা রয়েছে। তাই বিভ্রান্ত না হয়ে বাংলাদেশ ব্যাংকের অনুমোদিত ব্যাংক, আর্থিক প্রতিষ্ঠান মোবাইল ফিনান্সিয়াল সার্ভিসেস প্রোভাইডার, পেমেন্ট সিস্টেম অপারেটর ও পেমেন্ট সার্ভিস প্রোভাইডারের সঙ্গে লেনদেন করবেন। অনুমোদিত প্রতিষ্ঠানের তথ্য কেন্দ্রীয় ব্যাংকের ওয়েবসাইটে দেওয়া আছে।’

/জিএম/আরআইজে/
সম্পর্কিত
বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের লেনদেন ব্যাংক ও এমএফএসের জন্য উন্মুক্ত করার সুপারিশ 
রাজধানীতে বাসা থেকে বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তার অর্ধগলিত মরদেহ উদ্ধার
‘ইসলামী ব্যাংকের চেয়ারম্যান খুরশীদ আলম ঋণখেলাপি নন, খেলাপি ঋণ স্ত্রীর প্রতিষ্ঠানের’ 
সর্বশেষ খবর
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের