রাজধানীতে বন্ধুর ছুরিকাঘাতে শিক্ষার্থী নিহত

বাংলা ট্রিবিউন রিপোর্ট 
২৩ জুন ২০২৫, ০৩:০৩আপডেট : ২৩ জুন ২০২৫, ০৩:০৩

রাজধানীর পল্লবী থানাধীন মিরপুর ১১ নম্বর সেকশনে বন্ধুর ছুরিকাঘাতে মো. রিফাত (২০) নামে এক এসএসসি পরীক্ষার্থী নিহত হয়েছেন। 

রবিবার (২২ জুন) রাত সাড়ে ১১টার দিকে আহত অবস্থায় ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে আনা হলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

নিহত রিফাত স্থানীয় জান্নাত একাডেমি থেকে এবছর এসএসসি পরীক্ষা দিয়েছিলেন। তিনি পল্লবীর বেনারসি পল্লী এলাকায় পরিবারের সঙ্গে বসবাস করতেন।

রিফাতের বাবা মো. শাহিন জানান, এক বান্ধবীকে কেন্দ্র করে রবিবার রাতে তার ছেলে ও বন্ধু আসিফের মধ্যে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে আসিফ রিফাতকে পেটে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। পরে আশঙ্কাজনক অবস্থায় ঢাকা মেডিক্যালে নেওয়া হলে ডাক্তার মৃত্যু ঘোষণা করে। 

ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. ফারুক বিষয়টি নিশ্চিত করে বলেন, মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে রাখা হয়েছে। পল্লবী থানাকে অবগত করা হয়েছে।

/এবি/এমকেএইচ/
সম্পর্কিত
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
কিশোর গ্যাং ধরে তাবলীগে পাঠাবো: পুলিশ সুপার
সর্বশেষ খবর
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
৭৫ ইউনিট পর্যন্ত বিদ্যুৎ ব্যবহারে দিতে হবে না বাড়তি দাম
৭৫ ইউনিট পর্যন্ত বিদ্যুৎ ব্যবহারে দিতে হবে না বাড়তি দাম
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের