ঊর্ধ্বমুখী প্রবণতায় ফিরেছে বিশ্বের শেয়ারবাজার

বাংলা ট্রিবিউন ডেস্ক
০২ মার্চ ২০১৬, ১৬:২৯আপডেট : ০২ মার্চ ২০১৬, ১৬:২৯

ইউরোপ, যুক্তরাষ্ট্র এবং এশিয়ার শেয়ারবাজারে বুধবার ঊধ্বমুখী প্রবণতা লক্ষ্য করা গেছে। এদিন লন্ডন স্টক এক্সচেঞ্জে সূচকের চাঙাভাব প্রবণতায় লেনদেন শেষ হলেও তালিকাভুক্ত সম্প্রচারমাধ্যম আইটিভির শেয়ার দর ব্যাপক কমেছে।
যদিও সম্প্রতি প্রতিষ্ঠানটির পক্ষ থেকে জানানো হয় গত বছর, আগের বছরের চেয়ে কর পরবর্তী মুনাফা ৬ শতাংশ বেড়েছে। তারপরও বুধবার এ প্রতিষ্ঠানটির শেয়ার দর প্রায় ২ দশমিক ২৪ শতাংশ কমেছে।

ইউরোপের বাজারে লেনদেন চিত্র ইউরোপের শেয়ারবাজার 

আজ লন্ডন স্টক এক্সচেঞ্জের এফটিএসই-১০০ সূচক ৩২ দশমিক ৮৯ শতাংশ বেড়ে ৬ হাজার ১৮৫ পয়েন্টে দাঁড়িয়েছে। মূলত আজ লন্ডন স্টক এক্সচেঞ্জে খনি কোম্পানিগুলোর শেয়ার দর বেড়েছে। শেয়ার দর বাড়ার শীর্ষ কোম্পানিগুলোর মধ্যে রয়েছে অ্যাংলো আমেরিকান, আনতোফাগাস্তা এবং বিএইচপি বিলিটন। এছাড়া এ শেয়ারবাজারে দাম কমার শীর্ষে রয়েছে ইন্টারটেক গ্রুপ, বিটি গ্রুপ, প্যারাগন এবং লন্ডন স্টক এক্সচেঞ্জ কোম্পানির শেয়ার।
মুদ্রা বাজারের তথ্য অনুযায়ী আজ ডলারের বিপরীতে পাউন্ডের দাম ০ দশমিক ০৪ শতাংশ কমেছে এবং ইউরোর বিপরীতে পাউন্ডের দর ০ দশমিক ১৩ শতাংশ বেড়েছে।
জাপানের শেয়ারবাজার এলাকা
এশিয়ার শেয়ারবাজার

জাপানের শেয়ারবাজারেও ওয়ালস্ট্রিট কিংবা এশিয়ার অন্যান্য বাজারের সাথে তাল মিলিয়ে ঊর্ধ্বমুখী প্রবণতা  বজায় রেখেছে।
এদিন নিক্কি ২২৫ সূচক ৪ দশমিক ১ শতাংশ বেড়ে ১৬ হাজার ৭৪৬ পয়েন্টে দাঁড়িয়েছে। এদিন জাপানে রপ্তানিকারকদের শেয়ার লেনদেন সবচেয়ে বেশি বলে জানা গেছে।
জাপানে এদিন প্রযুক্তি নির্মাতা প্রতিষ্ঠান সনি এবং প্যানাসনিকের শেয়ার দর যথাক্রমে ৫ ও ৭ শতাংশ করে বৃদ্ধি পেয়েছে।
এছাড়া অস্ট্রেলিয়ায় চতুর্থ প্রান্তিকে অধিকাংশ কোম্পানি ভাল মুনাফা করার খবরে বেড়েছে অধিকাংশ কোম্পানির শেয়ার দর। এদিন এএসএক্স-২০০ সূচক ২ শতাংশ বেড়ে অবস্থান করছে ৫ হাজার ২১ পয়েন্টে।
এদিন চীনের হ্যাং সেং সূচক ৩ দশমিক ০৭ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ২০ হাজার ৩ পয়েন্টে। এছাড়া সাংহাই কম্পোজিট সূচক ৪ দশমিক ২৬ শতাংশ বেড়ে ২ হাজার ৮৪৯ পয়েন্টে দাঁড়িয়েছে।
ওয়ালস্ট্রিট বাজারে লেনদেন চিত্র
যুক্তরাষ্ট্রের শেয়ারবাজার

গত কার্যদিবসের চেয়ে বুধবার যুক্তরাষ্ট্রের শেয়ার বাজারে ঊর্ধ্বমুখী প্রবণতা লক্ষ্য করা গেছে। ওয়াল স্ট্রিট বাজারে ব্যাংক ও প্রযুক্তি কোম্পানিগুলোর শেয়ার দর বেড়েছে। এদিন ডাউজোন্সের সূচক ৩৪৭ পয়েন্ট বেড়ে ১৬ হাজার ৮৬৩ পয়েন্টে দাঁড়িয়েছে। এছাড়া এস অ্যান্ড পি ৪৫ পয়েন্ট বৃদ্ধি পেয়ে ১ হাজার ৯৭৮ পয়েন্টে এবং নাসডাক সূচক ১৩১ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৪ হাজার ৬৮৯ পয়েন্টে।
মূলত তেল ও নির্মাণ সামগ্রীর দাম বৃদ্ধি যুক্তরাষ্ট্রের পুঁজিবাজারে ইতিবাচক প্রভাব ফেলেছে। এছাড়া যুক্তরাষ্ট্রে বিভিন্ন সূচক দেশটির অর্থনীতি এগিয়ে যাওয়ার ইঙ্গিত বহন করছে বলে মনে করছেন বিনিয়োগকারীরা।
এদিন যুক্তরাষ্ট্রের শেয়ারবাজারে জেপিমর্গন চেজ এবং ব্যাংক অব আমেরিকার শেয়ার দর ৫ শতাংশ করে, ফেসবুকের শেয়ার ২ দশমিক ৭ শতাংশ এবং অ্যালফাবেটের শেয়ার ৩ শতাংশ করে বৃদ্ধি পেয়েছে।  
/এসএনএইচ 

সম্পর্কিত
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
বিদেশি বিনিয়োগ সংক্রান্ত নতুন বিধিমালা জারি চীনের
সর্বশেষ খবর
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
দুই দল গ্রামবাসীর সংঘর্ষে ৬২ জন আহত
দুই দল গ্রামবাসীর সংঘর্ষে ৬২ জন আহত
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান