শেখ হেলাল, তার স্ত্রী ও ছেলে তন্ময়ের ব্যাংক হিসাব জব্দ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৯ আগস্ট ২০২৪, ২১:৫৪আপডেট : ১৯ আগস্ট ২০২৪, ২২:০৬

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার চাচাতো ভাই সাবেক সংসদ সদস্য শেখ হেলাল উদ্দিন ও সাবেক সংসদ সদস্য শেখ সারহান নাসের তন্ময়ের ব্যাংক হিসাব জব্দ করেছে বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ)। একইসঙ্গে তাদের মালিকানাধীন ব্যবসা প্রতিষ্ঠানের ব্যাংক হিসাবের লেনদেন স্থগিত করেছে সংস্থাটি।

সোমবার (১৯ আগস্ট) বিএফআইইউ দেশের ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের কাছে এ সংক্রান্ত নির্দেশনা পাঠিয়েছে।

এতে বলা হয়েছে, শেখ হেলাল উদ্দিন, তার স্ত্রী রুপা চৌধুরী, ছেলে সাবেক এমপি শেখ তন্ময় ও তাদের পরিবারের ব্যাংক অ্যাকাউন্ট জব্দ করা হয়েছে।

নির্দেশনায় জানানো হয়েছে, শেখ হেলাল উদ্দিন, তার স্ত্রী রুপা চৌধুরী ও ছেলে শেখ তন্ময়ের নামে পরিচালিত সব ধরনের ব্যক্তিগত হিসাব এবং তাদের একক মালিকানাধীন প্রতিষ্ঠানের নামে পরিচালিত সব ধরনের হিসাব স্থগিত করা হয়েছে। মানি লন্ডারিং প্রতিরোধ আইনে অ্যাকাউন্ট ৩০ দিনের জন্য স্থগিত করা হলো। হিসাব সংক্রান্ত তথ্যাদি (হিসাব খোলার ফরম, কেওয়াইসি দলিলাদি, লেনদেন বিবরণী) এবং প্রদত্ত এক্সেল শিট মোতাবেক তথ্যাদি এ চিঠি ইস্যুর তারিখ থেকে পাঁচ কর্মদিবসের মধ্যে পাঠাতে অনুরোধ করা হলো।

এদিকে আরও যাদের ব্যাংক হিসাব জব্দের নির্দেশ দেওয়া হয়েছে, তাদের মধ্যে রয়েছেন—ডা. দীপু মনি ও তার স্বামী তৌফিক নাওয়াজ ও বড় ভাই ড. জে আর ওয়াদুদ টিপু, ডা. তাইমুর নাওয়াজ, জাহিদ মালেকের মেয়ে সিন্থিয়া মালেক, ছেলে রাহাত মালেক, ছাত্রলীগের সাবেক সভাপতি লিয়াকত সিকদার ও তার স্ত্রী মাহমুদা আলী সিকদার, ন্যাশনাল টেলিকমিউনিকেশন মনিটরিং সেন্টারের (এনটিএমসি) সাবেক মহাপরিচালক মেজর জেনারেল জিয়াউল আহসান ও তার স্ত্রী নুসরাত জাহান।

/জিএম/এপিএইচ/এমওএফ/
সম্পর্কিত
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
নিয়োগ-টেন্ডার বাণিজ্যের অভিযোগ: এলজিইডির সাবেক পিডির বিরুদ্ধে অনুসন্ধানে দুদক
‘সমন্বয়কদের মধ্যে সবচেয়ে বেশি দুর্নীতিতে জড়িয়ে পড়েন হান্নান মাসউদ’ 
সর্বশেষ খবর
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের