মারধরের পর পল্লিচিকিৎসককে তুলে নিয়ে গেলো প্রতিপক্ষ, ভিডিও ভাইরাল

গাইবান্ধা প্রতিনিধি
০৩ মে ২০২৫, ০৯:৪৪আপডেট : ০৩ মে ২০২৫, ০৯:৪৪

গাইবান্ধার সাদুল্লাপুরে প্রকাশ্যে রাস্তায় মোটরসাইকেল থামিয়ে তরিকুল ইসলাম (৩৫) নামে এক পল্লিচিকিৎসককে বেধড়ক মারধরের ঘটনা ঘটেছে। পরে তাকে জোরপূর্বক টেনেহিঁচড়ে একটি অটোরিকশা ভ্যানে তুলে নিয়ে যেতে দেখা যায় কয়েকজনকে।

পূর্বশত্রুতার জেরে সুমন ও মিলনের নেতৃত্বে তরিকুলকে তুলে নিয়ে যাওয়ার অভিযোগ করেছেন স্বজনরা। ঘটনার সময় প্রত্যক্ষদর্শীর ধারণ করা একটি ভিডিও ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগমাধ্যমে।

ঘটনাটি ঘটেছে শুক্রবার (২ মে) বিকালে সাদুল্লাপুর উপজেলার ভাতগ্রাম ইউনিয়নের হাতি চামটার ব্রিজ এলাকায়।

পেশায় পল্লিচিকিৎসক তরিকুল ইসলাম ভাতগ্রাম ইউনিয়নের কৃষ্ণপুর কুটিপাড়ার নুরুল ইসলামের ছেলে। ভাতগ্রাম বাজারে তার একটি ঔষধের দোকান রয়েছে। এ ছাড়া তিনি একটি মসজিদে ইমামতি করেন।

পুলিশ ও স্থানীয়রা জানান, শুক্রবার বিকালে মোটরসাইকেলে করে ভাতগ্রাম বাজারের ঔষধের দোকানে যাচ্ছিলেন তরিকুল ইসলাম। পথে হাতি চামটার ব্রিজের এলাকায় পৌঁছালে মোটরসাইকেলের গতিরোধ করে আগে থেকে দাঁড়িয়ে থাকা ৭-৮ জন যুবক। এ সময় তারা মোটরসাইকেল থেকে তরিকুলকে নামিয়ে কিলঘুষিসহ বেধড়ক মারধর করে। পরে তাকে জোরপূর্বক টেনেহিঁচড়ে একটি অটোরিকশা ভ্যানে তুলে নিয়ে যায়। এ ছাড়া দ্রুতগতিতে মোটরসাইকেল চালিয়ে দুজনকে ঘটনাস্থল ত্যাগ করতে দেখা গেছে।

তরিকুলের স্বজনদের অভিযোগ, পূর্বশত্রুতার জেরে তাকে অপহরণ করেছে প্রতিপক্ষের লোকজন। দক্ষিণ সন্তোলা গ্রামের সুমন মিয়া ও চাঁদকরিম গ্রামের মিলন মিয়ার নেতৃত্বে ৭-৮ জন মিলে প্রকাশ্যে রাস্তায় মারধরের পর তরিকুলকে তুলে নিয়ে যায়। পরে মিলনের বাড়িতে তাকে আটকে রাখা হয়। খবর পেয়ে পরিবারের লোকজন তরিকুলকে উদ্ধার করতে মিলনের বাড়িতে গেলে তাদের বিভিন্ন হুমকি দিয়ে তাড়িয়ে দেয়।

এ ঘটনার পরপরেই তরিকুল ইসলামের ছোট ভাই হিরু মিয়া বাদী হয়ে সাদুল্লাপুর থানায় একটি লিখিত অভিযোগ দিয়েছেন। এ বিষয়ে হিরু মিয়া বলেন, ‘দীর্ঘদিন ধরে তরিকুলের সঙ্গে নানা বিষয়ে শত্রুতা করে আসছেন সুমন ও মিলনসহ তাদের পক্ষের লোকজন। তরিকুলকে অপহরণের ঘটনাটি পরিকল্পিত।’ দ্রুত তরিকুলকে উদ্ধারসহ জড়িতের গ্রেফতারের দাবি জানান তিনি।

বিষয়টি নিশ্চিত করে সাদুল্লাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তাজউদ্দিন খন্দকার জানান, তরিকুলকে অপহরণের ঘটনায় সুমন ও মিলনসহ অজ্ঞাত ৭-৮ জনের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ করেছেন তার ভাই হিরু মিয়া। অপহৃত তরিকুল ইসলামকে উদ্ধারে তৎপরতা চালাচ্ছে পুলিশ। ঘটনার সময়ের ভিডিওটি দেখে আসামি শনাক্তসহ গ্রেফতারের চেষ্টা চলছে।

/কেএইচটি/
সম্পর্কিত
আদাবরে ঢাবি শিক্ষার্থী অপহরণের ঘটনায় গ্রেফতার ৯
২৬ লাখ টাকা ‘চাঁদা’ চেয়ে ভবন নির্মাণকাজ বন্ধ, উদ্যোক্তাকে অপহরণচেষ্টার অভিযোগ
তিন দিন ধরে নিখোঁজ ৪ কিশোরী, ফোন দিয়ে জানালো ‘আন্টির সঙ্গে আছি’
সর্বশেষ খবর
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
‘ক্রিয়েটিভ ইকোনমি’ কী, কেন এত গুরুত্ব দিচ্ছে সরকার 
‘ক্রিয়েটিভ ইকোনমি’ কী, কেন এত গুরুত্ব দিচ্ছে সরকার 
আসামিপক্ষের আইনজীবী নিয়ে সমালোচনা, যা বললেন মূসা কালিমুল্লাহ
শিশু রামিসা হত্যা মামলাআসামিপক্ষের আইনজীবী নিয়ে সমালোচনা, যা বললেন মূসা কালিমুল্লাহ
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী