সালমান এফ রহমানের ব্যাংক হিসাব জব্দ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৮ আগস্ট ২০২৪, ২০:৫৯আপডেট : ২৮ আগস্ট ২০২৪, ২২:২২

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমানের ব্যাংক অ্যাকাউন্ট জব্দ করা হয়েছে। একইসঙ্গে তার সন্তানের ব্যাংক হিসাব স্থগিত রাখা হয়েছে। 

বুধবার (২৮ আগস্ট) বাংলাদেশ ব্যাংকের আর্থিক গোয়েন্দা সংস্থা বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ) দেশের ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের কাছে এ সংক্রান্ত নির্দেশনা পাঠিয়ে অ্যাকাউন্ট জব্দ করতে বলেছে।

হিসাব জব্দ করাদের ব্যক্তিগত অ্যাকাউন্টের মাধ্যমে সব লেনদেন বন্ধ থাক‌বে। আগামী ৩০ দিন এসব হিসাবে কোনও ধরনের লেনদেন করা যাবে না। প্রয়োজনে লেনদেন স্থগিত করার এ সময় বাড়ানো হবে।

লেনদেন স্থগিত করার এ নির্দেশের ক্ষেত্রে মানি লন্ডারিং প্রতিরোধ বিধিমালা সংশ্লিষ্ট ধারা প্রযোজ্য হবে বলে বিএফআইইউর চিঠিতে বলা হয়েছে। চিঠিতে সালমান ফজলুর রহমান এবং তার ছেলে আহমেদ শায়ান ফজলুর রহমানের নাম, জাতীয় পরিচয়পত্রের তথ্য দেওয়া হয়েছে।

বিএফআইইউর নির্দেশনায় আরও বলা হয়েছে, কোনও হিসাব স্থগিত করা হলে হিসাব সংশ্লিষ্ট তথ্য বা দলিল, যেমন- হিসাব খোলার ফরম, কেওয়াইসি ও লেনদেন বিবরণী ইত্যাদি চিঠি দেওয়ার তারিখ থেকে ৫ কার্যদিবসের মধ্যে তাদের কাছে পাঠানোর জন্য ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলোকে বলা হয়েছে।

সালমান এফ রহমানকে আটক করা হয় গত ১৩ আগস্ট (ছবি: ফোকাস বাংলা)

উল্লেখ্য, গত ১৩ আগস্ট সালমান এফ রহমানকে গ্রেফতারের তথ্য জানায় ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। গোপন তথ্যের ভিত্তিতে নৌপথে পলায়নরত অবস্থায় রাজধানী ঢাকার সদরঘাট এলাকা থেকে তাকে ও সাবেক আইনমন্ত্রী আনিসুল হককে একসঙ্গে গ্রেফতার করা হয় বলে জানানো হয়। রাজধানীর নিউ মার্কেট থানার একটি মামলায় তাদের গ্রেফতার দেখানো হয়েছে।

/জিএম/এফএস/এমওএফ/
সম্পর্কিত
বাংলাদেশ ব্যাংকে সহকারী পরিচালক পদে নিয়োগ
৩২০ পদে বাংলাদেশ ব্যাংকে নিয়োগ, আবেদন করেছেন তো?
খেলাপি ঋণ আদায়ে মধ্যস্থতাকারী নিয়োগ দেবে কেন্দ্রীয় ব্যাংক
সর্বশেষ খবর
চাঁদার জন্য চেম্বারে ঢুকে চিকিৎসককে মারধর-লুট, ছাত্রদল নেতা বহিষ্কার
চাঁদার জন্য চেম্বারে ঢুকে চিকিৎসককে মারধর-লুট, ছাত্রদল নেতা বহিষ্কার
কলকাতায় অগ্নিকাণ্ডে ৯ জনের প্রাণহানি: সেই হোটেলের মালিক গ্রেফতার
কলকাতায় অগ্নিকাণ্ডে ৯ জনের প্রাণহানি: সেই হোটেলের মালিক গ্রেফতার
বিমানবন্দরে কুশসহ ভারতীয় নাগরিক গ্রেফতার 
বিমানবন্দরে কুশসহ ভারতীয় নাগরিক গ্রেফতার 
১০ কোটি টাকা নিয়ে উধাও ব্যাংক কর্মকর্তারা, প্রতিবাদ জানাতে এসে অজ্ঞান ব্যবসায়ী
১০ কোটি টাকা নিয়ে উধাও ব্যাংক কর্মকর্তারা, প্রতিবাদ জানাতে এসে অজ্ঞান ব্যবসায়ী
সর্বাধিক পঠিত
পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান কি ছুটিতে যাচ্ছেন?
পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান কি ছুটিতে যাচ্ছেন?
সুখবর পেলেন বাংলাদেশি বংশোদ্ভূত সুলিভান, শাস্তি পেলেন মেসি 
সুখবর পেলেন বাংলাদেশি বংশোদ্ভূত সুলিভান, শাস্তি পেলেন মেসি 
মাছ কেটে স্বাবলম্বী তারা 
মাছ কেটে স্বাবলম্বী তারা 
৪০ ক্যামেরা বসিয়েও খোঁজ মেলেনি সুন্দরবনের সেই বাঘিনীর
৪০ ক্যামেরা বসিয়েও খোঁজ মেলেনি সুন্দরবনের সেই বাঘিনীর
চিকিৎসাধীন সেই শিক্ষকের মৃত্যু, অভিযুক্তদের বাড়িঘরে আগুন
চিকিৎসাধীন সেই শিক্ষকের মৃত্যু, অভিযুক্তদের বাড়িঘরে আগুন