চাল নিয়ে মিল মালিকদের সঙ্গে সভায় চার সিদ্ধান্ত

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১০ সেপ্টেম্বর ২০২৪, ১৮:৪১আপডেট : ১০ সেপ্টেম্বর ২০২৪, ১৮:৪১

চালের সরবরাহ স্বাভাবিক রাখতে ও বাজারমূল্য নিয়ন্ত্রণে এক মতবিনিময় সভা থেকে চারটি সিদ্ধান্ত নেওয়া হয়েছে। খাদ্য সচিব মো. ইসমাইল হোসেনের সঙ্গে দেশের অটোরাইস মিল মালিক নেতাদের এই বৈঠক হয় আজ মঙ্গলবার (১০ সেপ্টেম্বর)।

খাদ্য অধিদফতরের সভাকক্ষে মতবিনিময় সভায় নেওয়া সিদ্ধান্তগুলো হলো-

১. চালের মূল্য বৃদ্ধি রোধে বাজারে চালের সরবরাহ ব্যবস্থা স্বাভাবিক রাখা এবং কোনোভাবেই যাতে চালের কৃত্রিম সংকট তৈরি না হয় সে বিষয়ে সবাইকে সতর্ক থাকতে হবে।

২. ফুড গ্রেইন লাইসেন্স ছাড়া অবৈধভাবে ধান, চাল ও গমের মজুত না করা এবং অবৈধ মজুতদারদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিতে হবে।

৩. আইন অনুযায়ী চালের বস্তার গায়ে ধানের জাত, উৎপাদনের তারিখ ও মিলগেট মূল্য লেখা নিশ্চিত করা হবে।

৪. খাদ্য বিভাগের সব কর্মকাণ্ডে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার বিষয়ে আলোচনা হয় এবং দুর্নীতির বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়ার আশ্বাস দেওয়া করা হয়।

খাদ্য বিভাগের মাঠ পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে কোনও ধরনের অনৈতিক কর্মকাণ্ডে না জড়াতে অটোরাইস মিল মালিকদের আহ্বান জানানো হয়।

সভায় মিল মালিকরা চালের মূল্য নিয়ন্ত্রণ ও সরবরাহ ব্যবস্থা সচল রাখতে এবং দুর্নীতিমুক্ত জনবান্ধব উপায়ে খাদ্য ব্যবস্থাপনার কার্যক্রম সরকারকে প্রয়োজনীয় সব ধরনের সহযোগিতা করার আশ্বাস দেন।

/এসআই/এফএস/
সম্পর্কিত
নওগাঁর ‘জিরা ধান’ ঢাকায় গিয়ে যেভাবে হচ্ছে ‘মিনিকেট’ 
ঈদ ঘিরে মসলার দামে অস্থিরতা, বেড়েছে নিত্যপণ্যেরও 
বিশ্ববাজারে কমলেও দেশে চালের দাম বাড়ছে কেন 
সর্বশেষ খবর
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের