পল্লী বিদ্যুতের কর্মীরা কাজে যোগ না দিলে বিকল্প জনবল নিয়োগের হুঁশিয়ারি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২০ অক্টোবর ২০২৪, ১৯:৫০আপডেট : ২১ অক্টোবর ২০২৪, ১৫:৩১

বিদ্যুৎ ও জ্বালানি উপদেষ্টা ফাওজুল কবির খান বলেছেন, পল্লী বিদ্যুৎ সমিতির কর্মীরা কাজে যোগ না দিলে বিকল্প জনবল নিয়োগ করা হবে। পল্লী বিদ্যুৎ সমিতিসহ কারও কোনও নাশকতা সহ্য করা হবে না।

রবিবার (২০ অক্টোবর) রাজধানীতে ফরেন ইনভেস্টরস চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

উপদেষ্টা বলেন, পল্লী বিদ্যুৎ সমিতিসহ কারও কোনোরকম নাশকতা সরকার সহ্য করবে না। দাবি দাওয়ার নামে বিদ্যুৎ সরবরাহ বন্ধ করা বেআইনি। এই সরকার দুর্বল সরকার নয়। বরং জনগণের বিপুল সমর্থন নিয়েই এসেছে।

পল্লী বিদ্যুৎ সমিতি

তিনি জানান, পল্লী বিদ্যুৎ সমিতির যৌক্তিক দাবি-দাওয়া মেনে নেওয়া হয়েছে। অস্থায়ী কর্মীদের স্থায়ী করার যে দাবি তুলেছে, সেটা বিবেচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে। হুট করে কোনও ঘোষণা দেওয়া যায় না। তাই যারাই বিভিন্ন দাবি দাওয়া নিয়ে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির চেষ্টা করছে তাদেরও সতর্ক হওয়ার বার্তা দেন তিনি।

এদিকে বিদ্যুৎ-জ্বালানির দাম নির্ধারণের বিষয়ে উপদেষ্টা জানান, সরকার নয়, বিদ্যুৎ জ্বালানির দাম নির্ধারণ করবে বিইআরসি, গণশুনানির মাধ্যমে।

মুহাম্মদ ফাওজুল কবির খান বলেন, ২০২৫ সালের মধ্যে ৫০টি অনুসন্ধান কূপ খনন করতে চায় সরকার। এখন থেকে কোনও যোগসাজশের মাধ্যমে নয়, জ্বালানি খাতের সব কেনাকাটা উন্মুক্ত দরপত্রের মাধ্যমে হবে।

আরও পড়ুন-

২৪ ঘণ্টার মধ্যে আরইবির চেয়ারম্যানকে অপসারণের আল্টিমেটাম

পল্লী বিদ্যুতের আরও ৬ কর্মকর্তা-কর্মচারীকে স্ট্যান্ড রিলিজ

জেলায় জেলায় পল্লী বিদ্যুতের ‘ব্ল্যাকআউট’ কর্মসূচি, ৫-৬ ঘণ্টা ভোগান্তি

দেশব্যাপী ব্ল্যাকআউটের জন্য ক্ষমা চাইলেন পল্লী বিদ্যুৎ সমিতির কর্মকর্তারা

রাষ্ট্রদ্রোহসহ সাইবার মামলায় পল্লী বিদ্যুতের ৬ কর্মকর্তা রিমান্ডে

/এসএনএস/এফএস/
সম্পর্কিত
আন্তর্জাতিক বাজারের সঙ্গে সঙ্গতি রেখেই কমেছে জেট ফুয়েলের দাম
নবায়নযোগ্য জ্বালানিতে বাজেট প্রণোদনা বাস্তবায়নের আহ্বান
আন্তর্জাতিক বাজারে কমেছে জ্বালানি তেলের দাম, দেশের বাজারে কবে?
সর্বশেষ খবর
ভাটারায় ছাদ থেকে পড়ে কিশোরের মৃত্যু, পরিবারের দাবি ‘হত্যা’
ভাটারায় ছাদ থেকে পড়ে কিশোরের মৃত্যু, পরিবারের দাবি ‘হত্যা’
হাইতিকে হারিয়ে আনচেলত্তি, ‘আক্রমণে আমরা বেশি কার্যকর ছিলাম’
হাইতিকে হারিয়ে আনচেলত্তি, ‘আক্রমণে আমরা বেশি কার্যকর ছিলাম’
বৈঠকের কথা বলে বারে ডাক, এনসিপির দুই নেতার বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ
বৈঠকের কথা বলে বারে ডাক, এনসিপির দুই নেতার বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ
মোহাম্মদপুরে বাড়ির ফটকে ছিনতাইয়ের ঘটনায় আরও দুজন গ্রেফতার
মোহাম্মদপুরে বাড়ির ফটকে ছিনতাইয়ের ঘটনায় আরও দুজন গ্রেফতার
সর্বাধিক পঠিত
আলোচিত প্রতিমন্ত্রীকে নিয়ে সংবাদ করায় কারাগারে ভারপ্রাপ্ত সম্পাদক
আলোচিত প্রতিমন্ত্রীকে নিয়ে সংবাদ করায় কারাগারে ভারপ্রাপ্ত সম্পাদক
ইউনিয়নের নাম পরিবর্তনে ডিসিকে ফোন করলেন প্রধানমন্ত্রী
ইউনিয়নের নাম পরিবর্তনে ডিসিকে ফোন করলেন প্রধানমন্ত্রী
ফেসবুকে পরিচয় হওয়া বান্ধবীকে ‘উপহার দিতে এসে’ হোটেলে প্রবাসীর মৃত্যু
ফেসবুকে পরিচয় হওয়া বান্ধবীকে ‘উপহার দিতে এসে’ হোটেলে প্রবাসীর মৃত্যু
রুপির বিপরীতে শক্তিশালী টাকা, সবচেয়ে বেশি লাভবান কারা?
রুপির বিপরীতে শক্তিশালী টাকা, সবচেয়ে বেশি লাভবান কারা?
আজিজুল হাকিম যখন একজন নিঃস্বার্থ বাবা
আজিজুল হাকিম যখন একজন নিঃস্বার্থ বাবা