১৯ দিনে রেমিট্যান্স এলো ১৮ হাজার ৩৯১ কোটি টাকা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২১ অক্টোবর ২০২৪, ১৭:০০আপডেট : ২১ অক্টোবর ২০২৪, ১৭:০০

চলতি অক্টোবর মাসের প্রথম ১৯ দিনে রেমিট্যান্স এসেছে ১৫৩ কোটি ২৬ লাখ ৬০ হাজার মার্কিন ডলার বা ১৮ হাজার ৩৯১ কোটি টাকা।

সোমবার (২১ অক্টোবর) বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।

কেন্দ্রীয় ব্যাংকের তথ্য অনুযায়ী, অক্টোবরে প্রতিদিন প্রবাসী আয় এসেছে আট কোটি ছয় লাখ ৬৬ হাজার ৩১৬ ডলার। যা বিদায়ী সেপ্টেম্বর ও আগের বছরের অক্টোবরের চেয়ে বেশি। আগের মাস সেপ্টেম্বরে প্রতিদিন প্রবাসী আয় এসেছিল আট কোটি এক লাখ ৫৯ হাজার ৬৬৬ ডলার। আর আগের বছর অক্টোবরে প্রতিদিন প্রবাসী আয় এসেছিল ছয় কোটি ৫৭ লাখ ১৪ হাজার ৩৩৩ ডলার।

কেন্দ্রীয় ব্যাংকের তথ্য পর্যালোচনা করলে দেখা যায়, ১৯ দিনে রাষ্ট্রায়ত্ত বাণিজ্যিক ব্যাংকগুলোর মাধ্যমে প্রবাসী আয় এসেছে ২৪ কোটি ৫৫ লাখ ৭০ হাজার ডলার। কৃষি ব্যাংকের মাধ্যমে আসে চার কোটি ৪৮ লাখ ৫০ হাজার ডলার। বেসরকারি বাণিজ্যিক ব্যাংকের মাধ্যমে এসেছে ৬৯ কোটি ৩৫ লাখ ৭০ হাজার ডলার। আর বিদেশি ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে ২৬ লাখ ৪০ হাজার ডলার।

একক ব্যাংক হিসাবে সর্বোচ্চ প্রবাসী আয় আসে ইসলামী ব্যাংকের মাধ্যমে। অক্টোবরের ১৯ দিনে এই ব্যাংকটির মাধ্যমে রেমিট্যান্স এসেছে ২২ কোটি ৮৮ লাখ ৬০ হাজার ডলার।

/জিএম/এমএস/
সম্পর্কিত
প্রবাসী আয়ে নেতিবাচক প্রবৃদ্ধি, গত বছরের তুলনায় কমেছে ৩ শতাংশ
এলডিসি উত্তরণ: সময় নয়, এখন মূল পরীক্ষা সংস্কারের
খেলাপির টাকা কি ফেরত আসবে১৮ মাসের পরিকল্পনায় কতটা বদলাবে ব্যাংক খাত?
সর্বশেষ খবর
৩৩ পুলিশ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসরে, কারণ কী
৩৩ পুলিশ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসরে, কারণ কী
দলিল জালিয়াতি করেছেন স্বয়ং সাব-রেজিস্ট্রার, অবশেষে দুদকের জালে ধরা
দলিল জালিয়াতি করেছেন স্বয়ং সাব-রেজিস্ট্রার, অবশেষে দুদকের জালে ধরা
বিশ্বকাপ সম্প্রচারস্বত্ব কেনায় বিটিভির ৭৩ কোটি টাকার ওপর ভ্যাট অব্যাহতি
বিশ্বকাপ সম্প্রচারস্বত্ব কেনায় বিটিভির ৭৩ কোটি টাকার ওপর ভ্যাট অব্যাহতি
মাকে ধর্ষণের অভিযোগে যুবককে গলা কেটে হত্যা করলো ৪ ভাই
মাকে ধর্ষণের অভিযোগে যুবককে গলা কেটে হত্যা করলো ৪ ভাই
সর্বাধিক পঠিত
নামিদামি হোটেলের সবজি এত মজার হয় কেন? জানুন বাবুর্চিদের ট্রিকস
নামিদামি হোটেলের সবজি এত মজার হয় কেন? জানুন বাবুর্চিদের ট্রিকস
মেসির ইন্টার মায়ামিতে যাচ্ছেন ভোজিনহা!
মেসির ইন্টার মায়ামিতে যাচ্ছেন ভোজিনহা!
প্রিপেইড মিটারের ভাড়া বহাল, ‘প্রত্যাহার’ ছিল গুজব
প্রিপেইড মিটারের ভাড়া বহাল, ‘প্রত্যাহার’ ছিল গুজব
প্রাক্তন দুই স্ত্রীর শুভকামনা সঙ্গে নিয়ে আজ আমিরের বিয়ে
প্রাক্তন দুই স্ত্রীর শুভকামনা সঙ্গে নিয়ে আজ আমিরের বিয়ে
শেরওয়ানির জন্য ফ্লাইট আটকে রাখার অভিযোগে তোলপাড়, ব্যাখ্যা চেয়েছে মন্ত্রণালয়
শেরওয়ানির জন্য ফ্লাইট আটকে রাখার অভিযোগে তোলপাড়, ব্যাখ্যা চেয়েছে মন্ত্রণালয়