ডিম ও মুরগির বাজার তদারকিতে এফবিসিসিআই

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৭ অক্টোবর ২০২৪, ১৭:১৬আপডেট : ২৭ অক্টোবর ২০২৪, ১৭:১৬

ডিম ও মুরগির বাজার নিয়ন্ত্রণ এবং সরবরাহ স্বাভাবিক রাখার লক্ষ্যে রাজধানীর কাপ্তান বাজার পরিদর্শন করেছে শীর্ষ বাণিজ্য সংগঠন দি ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার্স অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (এফবিসিসিআই)। রবিবার (২৭ অক্টোবর) এফবিসিসিআই -এর প্রশাসক মো. হাফিজুর রহমানের নেতৃত্বে এফবিসিসিআই -এর বাজার মনিটরিং সেল বাজার পরিদর্শন করে এবং ব্যবসায়ীদের কাছ থেকে ডিমের মূল্য ও সরবরাহ পরিস্থিতি নিয়ে হালনাগাদ তথ্য সংগ্রহ করে।

পরে কাপ্তান বাজারের ডিম ব্যবসায়ী বহুমুখী সমবায় সমিতির নেতাদের সঙ্গে মতবিনিময় সভায় অংশ নেন মো. হাফিজুর রহমান। ডিমের দাম ভোক্তাদের নাগালে রাখতে পাইকারি ও খুচরা ব্যবসায়ীদের সহযোগিতা আহ্বান করেন তিনি। এফবিসিসিআই –এর বাজার মনিটরিং সেল প্রয়োজনে ডিম-মুরগির সরবরাহকারী পর্যায়েও বাজার তদারকি করবে বলে উল্লেখ করেন হাফিজুর রহমান।

বাজার স্থিতিশীল রাখার লক্ষ্যে এফবিসিসিআই -এর সব কার্যক্রমে ব্যবসায়ীদের সহযোগিতা অব্যাহত থাকবে বলে জানান কাপ্তান বাজারের ডিম ব্যবসায়ী বহুমুখী সমবায় সমিতির সাবেক সভাপতি মো. নজরুল ইসলাম।

এ সময় উপস্থিত ছিলেন এফবিসিসিআই -এর সাবেক পরিচালক খন্দকার রুহুল আমীন ও অন্যান্য ব্যবসায়ী নেতারা, বাংলাদেশ প্রতিযোগিতা কমিশনের প্রতিনিধি, ছাত্র-সমন্বয়কসহ অন্যান্যরা।

/জিএম/এফএস/
সম্পর্কিত
বৃষ্টির প্রভাব নেই সবজিতে, আমিষের বাজারে বাড়তি চাপ
মহাসড়কে ডিম ভেঙে খামারিদের প্রতিবাদ
মাছ-মুরগির দামে ঊর্ধ্বগতি, সবজিতে কিছুটা রক্ষা
সর্বশেষ খবর
বগুড়ায় একসঙ্গে দুই নৌ বন্দরের নাম ঘোষণা করলো সরকার, এলাকায় আনন্দের বন্যা
বগুড়ায় একসঙ্গে দুই নৌ বন্দরের নাম ঘোষণা করলো সরকার, এলাকায় আনন্দের বন্যা
মাঝ নদী থেকে ফেরি ঘুরিয়ে ঘাটে আনলেন এমপি হান্নান মাসউদ
মাঝ নদী থেকে ফেরি ঘুরিয়ে ঘাটে আনলেন এমপি হান্নান মাসউদ
কেইন বনাম হালান্ড দ্বৈরথ: সেমিফাইনালে ওঠার লড়াইয়ে ইংল্যান্ড-নরওয়ে
কেইন বনাম হালান্ড দ্বৈরথ: সেমিফাইনালে ওঠার লড়াইয়ে ইংল্যান্ড-নরওয়ে
লুডু খেলা নিয়ে বন্ধুকে মেরে ফেললো বন্ধু, অভিযুক্তকে ধরলো স্থানীয়রা
লুডু খেলা নিয়ে বন্ধুকে মেরে ফেললো বন্ধু, অভিযুক্তকে ধরলো স্থানীয়রা
সর্বাধিক পঠিত
নেশাগ্রস্ত পিতার আঘাতেই প্রাণ হারায় মেয়ে: আদালতে মা
নেশাগ্রস্ত পিতার আঘাতেই প্রাণ হারায় মেয়ে: আদালতে মা
মেসির দুই মিসের পর আর্জেন্টিনার পেনাল্টি কে নেবেন জানালেন কোচ
মেসির দুই মিসের পর আর্জেন্টিনার পেনাল্টি কে নেবেন জানালেন কোচ
‘ডিসেম্বর পর্যন্ত অপেক্ষা কেন, এখনই দেশে ফিরুন’—শেখ হাসিনাকে আসিফ নজরুল
‘ডিসেম্বর পর্যন্ত অপেক্ষা কেন, এখনই দেশে ফিরুন’—শেখ হাসিনাকে আসিফ নজরুল
‘পরীমণিকে গ্রেফতার করা যৌক্তিক ছিল না’—অভিযানের নেপথ্য জানালেন র‍্যাবের সাবেক গোয়েন্দা প্রধান
‘পরীমণিকে গ্রেফতার করা যৌক্তিক ছিল না’—অভিযানের নেপথ্য জানালেন র‍্যাবের সাবেক গোয়েন্দা প্রধান
স্বাস্থ্যকর দুপুরের মেনুতে রাখুন পেঁপে মুগ ডাল
স্বাস্থ্যকর দুপুরের মেনুতে রাখুন পেঁপে মুগ ডাল