যশোরে শিল্প ও বাণিজ্য মেলার উদ্বোধনী অনুষ্ঠানে আব্দুল আউয়াল মিন্টু

‘ভারত ট্রান্সশিপমেন্ট চুক্তি বাতিল করায় কোনও প্রভাব পড়বে না’

যশোর প্রতিনিধি
১২ এপ্রিল ২০২৫, ১৭:২৫আপডেট : ১২ এপ্রিল ২০২৫, ১৭:২৯

যশোরে মাসব্যাপী শিল্প ও বাণিজ্য মেলার উদ্বোধন করা হয়েছে। শনিবার দুপুর ২টার দিকে যশোর টাউন হল মাঠে এই মেলার উদ্বোধন করেন এফবিসিসিআইয়ের সাবেক সভাপতি ও বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান আব্দুল আউয়াল মিন্টু।

ভারত হঠাৎ করে বাংলাদেশের জন্য সড়কপথে পণ্য রফতানির ট্রান্সশিপমেন্ট সুবিধা বাতিল করেছে। মেলার স্টল পরিদর্শন শেষে আবদুল আউয়াল মিন্টু এ প্রসঙ্গে সাংবাদিকদের বলেন, ‘ট্রান্সশিপমেন্টের মাধ্যমে ভারত হয়ে তৃতীয় দেশে বাংলাদেশি পণ্য যেত, ভারত সেই চুক্তি বাতিল করাতে আমাদের দেশে তার কোনও প্রভাব পড়বে না। বরং আমাদের যে এয়ারপোর্ট তৈরি হচ্ছে, সেটাকে কাজে লাগিয়ে সক্ষমতাকে আরও বাড়িয়ে তোলা যাবে।’

তিনি আরও বলেন, ‘দেশে বিনিয়োগ বৃদ্ধি করতে হবে। বিনিয়োগ বৃদ্ধি না হলে দেশের কোনও উন্নয়নই হবে না।’

মাসব্যাপী শিল্প ও বাণিজ্য মেলার আয়োজন করেছে যশোর চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি।

এ সময় অন্যদের মধ্যে যশোরের জেলা প্রশাসক মো. আজহারুল ইসলাম, জেলা পুলিশ সুপার রওনক জাহান, যশোর চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি মো. মিজানুর রহমান খান, সাধারণ সম্পাদক তানভিরুল ইসলাম সোহান, জেলা বিএনপির সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন খোকন, প্রেসক্লাব যশোরের সভাপতি জাহিদ হাসান টুকুন, জেলা যুবদলের সাধারণ সম্পাদক আনসারুল হক রানা, জেলা জামায়াতে ইসলামীর আমির অধ্যাপক গোলাম রসুল, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন যশোরের আহ্বায়ক রাশেদ খানসহ অনেকে উপস্থিত ছিলেন।

ব্যবসা-বাণিজ্যের প্রসারের লক্ষ্যে এবং বিভিন্ন প্রতিষ্ঠানের উৎপাদিত দেশি পণ্যের পরিচিতি লাভের জন্য যশোরে এই শিল্প ও বাণিজ্যমেলার আয়োজন করা হয়েছে।

/এমএএ/
সম্পর্কিত
এফবিসিসিআইয়ে ব্যবসায়ী প্রশাসক নিয়োগের আশ্বাস, কর্মসূচি স্থগিত
করমুক্ত আয়সীমা ৫ লাখে উন্নীত করার প্রস্তাব এফবিসিসিআই’র
টাকার অবমূল্যায়নের বিপক্ষে এফবিসিসিআই
সর্বশেষ খবর
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
মূল্যস্ফীতির আগুনে পুড়ছে মানুষ, বাড়ছে বিদ্যুতের দাম এরপর কী
মূল্যস্ফীতির আগুনে পুড়ছে মানুষ, বাড়ছে বিদ্যুতের দাম এরপর কী
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, পুলিশের তদন্ত কমিটি
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, পুলিশের তদন্ত কমিটি
কট্টরপন্থি ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
কট্টরপন্থি ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম