আ.লীগের সময় টাকা পাচারের প্রতিযোগিতা শুরু হয়েছিল, ফেরত আনবে অন্তর্বর্তী সরকার

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৩ নভেম্বর ২০২৪, ২০:০০আপডেট : ০৩ নভেম্বর ২০২৪, ২০:০০

ছাত্র-জনতার অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত শেখ হাসিনার সরকারের সময় বিদেশে পাচার হওয়া অর্থ দেশে ফিরিয়ে আনতে কাজ করছে অন্তর্বর্তীকালীন সরকার। প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, পতিত আওয়ামী লীগ সরকার টাকা পাচারের এক ধরনের প্রতিযোগিতা শুরু হয়েছিল, সেই টাকা ফিরিয়ে আনতে সরকার কাজ করছে।

রবিবার (৩ নভেম্বর) সন্ধ্যায় হেয়ার রোডের ফরেস সার্ভিস একাডেমিতে এক প্রেস ব্রেফিংয়ে এ কথা বলেন তিনি।

আওয়ামী লীগ সরকারের সময় বছরের ১৬-১৮ বিলিয়ন ডলার বিদেশে পাচার হয়েছে— টিআইবি নির্বাহী পরিচালকের এমন অভিযোগের প্রসঙ্গে শফিকুল আলম বলেন, কত টাকা পাচার হয়েছে তা বের করতে উচ্চ পর্যায়ে কমিটি গঠন করা হয়েছে। সেই শ্বেতপত্র কমিটির প্রতিবেদনে বিস্তারিত তথ্য পাওয়া যাবে।

আওয়ামী লীগ সরকারের পতনের পর দেশের রেমিটেন্সের গতি বেড়েছে জানিয়ে তিনি বলেন, এখন সেন্ট্রাল রিজার্ভে হাত না দিয়েই আন্তর্জাতিক পেমেন্টগুলো করতে পারছে সরকার।

এ সময় আরও উপস্থিত ছিলেন প্রধান উপদেষ্টার উপ-প্রেস মোহাম্মদ আবুল কালাম আজাদ মজুমদার ও অপূব জাহাঙ্গীর।

/এমআরএস/এফএস/
সম্পর্কিত
১১ লাখ কোটি টাকার ঝুঁকিপূর্ণ ঋণ, সমাধানে আসছে নতুন ব্যবস্থা
সাড়ে ৯ কোটি টাকার সন্দেহজনক লেনদেন, হরিদাসের বিরুদ্ধে অর্থপাচারের অভিযোগ
অনলাইন জুয়া ও অর্থপাচার চক্রের আরও দুই সদস্য গ্রেফতার
সর্বশেষ খবর
জাপানে ৭.১ মাত্রার শক্তিশালী ভূমিকম্প, সুনামি সতর্কতা জারি
জাপানে ৭.১ মাত্রার শক্তিশালী ভূমিকম্প, সুনামি সতর্কতা জারি
বঙ্গভবনে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি, শুরু করলেন কার্যক্রম
বঙ্গভবনে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি, শুরু করলেন কার্যক্রম
মাদ্রাসার শিক্ষার্থীদের পেটালেন জামায়াত এমপির মেয়ে, প্রতিবাদে বাড়ি ঘেরাও
মাদ্রাসার শিক্ষার্থীদের পেটালেন জামায়াত এমপির মেয়ে, প্রতিবাদে বাড়ি ঘেরাও
সংযোগ ফ্লাইট মিস করেছেন? জেনে নিন কী করবেন
সংযোগ ফ্লাইট মিস করেছেন? জেনে নিন কী করবেন
সর্বাধিক পঠিত
রাজধানীতে বাস-সিএনজির সংখ্যা অর্ধেক হয়ে গেলো কেন
রাজধানীতে বাস-সিএনজির সংখ্যা অর্ধেক হয়ে গেলো কেন
এক মিনিটেই মিলবে ৫০ হাজার টাকা
এক মিনিটেই মিলবে ৫০ হাজার টাকা
আমিরাতের ভিসা বাতিল নিয়ে যা বলছে দূতাবাস 
আমিরাতের ভিসা বাতিল নিয়ে যা বলছে দূতাবাস 
বাড়িওয়ালা-ভাড়াটিয়াদের তথ্য সংগ্রহ করছে ডিএমপি
বাড়িওয়ালা-ভাড়াটিয়াদের তথ্য সংগ্রহ করছে ডিএমপি
মেসির ৩ ছেলে, কে কোন পায়ে ও কোন পজিশনে খেলে
মেসির ৩ ছেলে, কে কোন পায়ে ও কোন পজিশনে খেলে