দায়িত্বটি অনেক চ্যালেঞ্জিং: নতুন ব্যাংকিং সচিব ইউনুসুর রহমান

শফিকুল ইসলাম
১৬ মার্চ ২০১৬, ১৮:৩১আপডেট : ১৬ মার্চ ২০১৬, ১৮:৪০

ইউনুসুর রহমান ‘এরকম একটি সময়ে’ ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান বিভাগের দায়িত্ব নেওয়া চ্যালেঞ্জের বিষয় বলে মনে করেন বিভাগের নতুন সচিব মো. ইউনুসুর রহমান। বুধবার নতুন দায়িত্বভার গ্রহণ শেষে বাংলা ট্রিবিউনের কাছে তিনি এ অভিমত ব্যক্ত করেন।
তিনি বলেন, ‘এরকম একটি সময়ে দায়িত্বটি নিঃসন্দেহে চ্যালেঞ্জিং।’
বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ থেকে টাকা চুরির ঘটনায় সৃষ্ট পরিস্থিতিতে প্রথম পদক্ষেপ কী হবে- জানতে চাইলে সচিব বলেন, ‘সবে তো এলাম। সবার সহযোগিতা চাই। তবে বুঝতে পারছি, দায়িত্বটি চ্যালেঞ্জিং। এ মুহূর্তে কি এর চেয়ে বেশি কিছু বলা ঠিক হবে?’
বুধবার দুপুরেই নতুন দফতরে এসে দায়িত্বভার গ্রহণ করেন অর্থ মন্ত্রণালয়ের ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান বিভাগের নতুন সচিব মো. ইউনুসুর রহমান।
প্রজ্ঞাপনের কপি হাতে পাওয়ার পরপরই তিনি অর্থ মন্ত্রণালয়ের অধীনস্ত ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিবের দফতরে আসেন এবং কাজে যোগদান করেন। তিনি অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। এ সময় অতিরিক্ত সচিব গকুল চাঁদ দাস নতুন সচিবের সঙ্গে ছিলেন।

সম্পর্কিত
সর্বশেষ খবর
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
মূল্যস্ফীতির আগুনে পুড়ছে মানুষ, বাড়ছে বিদ্যুতের দাম এরপর কী
মূল্যস্ফীতির আগুনে পুড়ছে মানুষ, বাড়ছে বিদ্যুতের দাম এরপর কী
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, পুলিশের তদন্ত কমিটি
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, পুলিশের তদন্ত কমিটি
কট্টরপন্থি ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
কট্টরপন্থি ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম