জুলাই গণঅভ্যুত্থানে নিহত পরিবারের পুরুষ সদস্যদের জন্য সঞ্চয়পত্র ক্রয়ের বয়সসীমা শিথিল

বাংলা ট্রিবিউন রিপোর্ট 
০৬ জানুয়ারি ২০২৫, ১৮:৩১আপডেট : ০৬ জানুয়ারি ২০২৫, ১৮:৩১

জুলাই গণঅভ্যুত্থানের শহীদ পরিবারের পুরুষ সদস্যরা যদি পারিবারিক সঞ্চয়পত্র ক্রয় করতে চান, সেক্ষেত্রে একজন পুরুষ পারিবারিক সঞ্চয়পত্রের ক্রয়ের ক্ষেত্রে ন্যূনতম ৬৫ বছরের বয়সসীমার বিদ্যমান শর্ত প্রত্যাহার করেছে জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর। সোমবার (৬ জানুয়ারি) এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

এর আগে রবিবার (৫ জানুয়ারি) জুলাই গণঅভ্যুত্থানের শহীদ পরিবারের সদস্যদের রাষ্ট্রিয় সহায়তা বাবদ প্রাপ্ত অর্থ দিয়ে সঞ্চয়পত্র ক্রয়ের ক্ষেত্রে আয়কর রিটার্ন দাখিল করার বাধ্যবাধকতা থেকে অব্যাহতি দিয়ে একটি বিশেষ আদেশ জারি করে এনবিআর। 

এই প্রজ্ঞাপন দুটি জারি করার ফলে জুলাই গণভ্যুত্থানের শহীদ পরিবারের নারী পুরুষ নির্বিশ্বাসে যেকোনও বয়সের সদস্য আয়কর রিটার্ন দাখিল না করেই সরকারি অনুদানের অর্থ দ্বারা পারিবারিক সঞ্চয়পত্র ক্রয় করতে পারবেন। 

উল্লেখ্য, বিদ্যমান বিধান অনুযায়ী যেকোনও বয়সের নারী পারিবারিক সঞ্চয়পত্র ক্রয় করতে পারেন, তবে ৬৫ বছর বা তদূর্ধ্ব বয়সের পুরুষ ব্যতীত অন্য বয়সের পুরুষরা পারিবারিক সঞ্চয়পত্র ক্রয় করতে পারেন না। তাই শহীদ পরিবারের পুরুষ ক্রেতার ক্ষেত্রে সরকার বিদ্যমান বয়সসীমা শিথিল করলো।

/জিএম/
সম্পর্কিত
শুল্ক গোয়েন্দার মহাপরিচালকসহ কাস্টমসের তিন শীর্ষ পদে রদবদল
উৎসে কর মনিটরিং জোরদার, প্রতিষ্ঠান পরিদর্শনে এনবিআরের বিশেষ টিম
তারেক রহমান নাটক কম করেন প্রিয়, গণঅভ্যুত্থান পর্যন্ত যেতে বাধ্য হবো: নাহিদ ইসলাম
সর্বশেষ খবর
আনিসুল হকের অস্ত্র মামলায় চার্জগঠন শুনানি ২৩ আগস্ট
আনিসুল হকের অস্ত্র মামলায় চার্জগঠন শুনানি ২৩ আগস্ট
অস্ত্রোপচার নয়, ভুল বোঝাবুঝি: অমিতাভ বচ্চন
অস্ত্রোপচার নয়, ভুল বোঝাবুঝি: অমিতাভ বচ্চন
গ্যাস সংকটের প্রতিবাদে এয়ারপোর্ট সড়ক অবরোধ, তীব্র যানজট
গ্যাস সংকটের প্রতিবাদে এয়ারপোর্ট সড়ক অবরোধ, তীব্র যানজট
জামায়াত এমপি নজরুলকে এলাকায় অবাঞ্চিত ঘোষণা, ঝাড়ু মিছিল
জামায়াত এমপি নজরুলকে এলাকায় অবাঞ্চিত ঘোষণা, ঝাড়ু মিছিল
সর্বাধিক পঠিত
আর্জেন্টিনার জার্সি পরে ভাইরাল, সেই রুনা ডিবির হাতে গ্রেফতার
আর্জেন্টিনার জার্সি পরে ভাইরাল, সেই রুনা ডিবির হাতে গ্রেফতার
গুজবে তেলের পাম্পে দীর্ঘ লাইন, ট্যাংকি ভর্তি করার হিড়িক, প্রশাসনের বিজ্ঞপ্তি
গুজবে তেলের পাম্পে দীর্ঘ লাইন, ট্যাংকি ভর্তি করার হিড়িক, প্রশাসনের বিজ্ঞপ্তি
চাকরি হারালেন বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তা, গ্রেফতারে চলছে অভিযান
চাকরি হারালেন বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তা, গ্রেফতারে চলছে অভিযান
জামায়াত এমপির বিয়ে আর কাবিনের গোমর ফাঁস করে দিলেন কাজী
জামায়াত এমপির বিয়ে আর কাবিনের গোমর ফাঁস করে দিলেন কাজী
শিক্ষার্থীদের রেলপথ অবরোধের মুখে টিটিই বরখাস্ত, ৮ ঘণ্টা পর ট্রেন চলাচল শুরু
শিক্ষার্থীদের রেলপথ অবরোধের মুখে টিটিই বরখাস্ত, ৮ ঘণ্টা পর ট্রেন চলাচল শুরু